তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আন‘আম ৬ ১৭৪ পারাঃ ৮ (সঃ)-এর সাহাবীদের অন্তরকে সর্বাপেক্ষা উত্তম পান । সুতরাং তিনি তাদেরকে তার রাসূলের উযীর মনোনীত করেন। তারা তার দ্বীনের উপর সংগ্রাম চালিয়ে যান। অতএব, মুসলমানরা যাকে ভাল মনে করে সে আল্লাহর কাছেও ভাল এবং মুসলমানরা যাকে মন্দ মনে করে সে আল্লাহর কাছেও মন্দ” হযরত সালমান (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সঃ) আমাকে বলেনঃ “হে সালমান (রাঃ)! তুমি আমার প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করো না এবং আমার প্রতি অসন্তুষ্ট থেকো না । নতুবা তুমি স্বীয় দ্বীন থেকে সরে পড়বে” তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (সঃ)! কিরূপে আমি আপনার প্রতি সা ও শত্ৰুতা পোষণ করতে পারি? আপনার মাধ্যমেই তো আল্লাহ্‌ আমাদেরকে হিদায়াত দান করেছেন! তখন তিনি বলেনঃ “তুমি যদি আরব সম্পৃদায়ের প্রতি শত্রুতা পোষণ কর তবে আমার প্রতিই শত্রুতা পোষণ করা হবে” বর্ণিত আছে যে, একটি লোক হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে মসজিদে প্রবেশ করতে দেখে । যখন তার প্রতি তার দৃষ্টি পড়ে তখন সে ভয় পেয়ে যায় এবং লোকদেরকে জিজ্ঞেস করেঃ ‘ইনি কে?’ উত্তরে বলা হয়ঃ ‘ইনি হচ্ছেন রাসূলুল্লাহ (সঃ)-এর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস (রাঃ) ৷’ লোকটি তখন বলেঃ “নবুওয়াতের দায়িত্ব কার উপর অপর্ণ্‌ করা উচিত এবং এর যোগ্য ব্যক্তি কে তা আল্লাহ ভালর্ূপেই অবগত আছেন ।”* G? A977, ১ 73 G/ 7 3298/3772 S23 wit oles she Lael -এটা রিসালাতের অনুসরণ করা থেকে অহংকারকারী এবং রাসূলুল্লাহ (সঃ)-এর আনুগত্য স্বীকার করা হতে গর্বকারীর জন্যে কঠিন ধমক ৷ আল্লাহর কাছে তাকে চিরকালের জন্যে ঘৃণিত, অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। অনুরূপভাবে যেসব লোক অহংকার করবে, কিয়ামতের দিন তাদের ভাগ্যে লাঞ্ছনাই রয়েছে। যেমন আল্লাহ পাক বলেনঃ “যারা আমার ইবাদত করার ব্যাপারে অহংকার করে এবং মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” আল্লাহ তাআলা বলেনঃ “তাদের মন্দ কার্যের কারণে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে।” কেননা, প্রতারণা সাধারণতঃ ,গোপনীয়ই হয়ে থাকে। অত্যন্ত সূক্মভাবে ঠকবাজী ও প্রতারণা করাকে £9 বলা হয় এর প্রতিশোধ হিসেবেই মকরকারীকে ১. হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ইবনে মাসউদ (রাঃ) হতে মাওকৃফ রূপে তাখরীজ করেছেন। ২. এটা ইবনে আবি হাতিম (রঃ) তাখরীজ করেছেন। www.iscalibrary.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।