সূরাঃ আরন‘আম ৬ ১৬০ পারাঃ ৮ এই আয়াতে এটাই বলা হয়েছে যে, যখন কোন জন্তুকে যবাই করার সময় আল্লাহর নাম নেয়া হবে না তখন সেটা হালাল নয়, যদিও যবাইকারী মুসলমান হয়। ফিকাহ্ শাস্ত্রের ইমামগণ এই মাসআলায় তিনটি উক্তির উপর মতভেদ করেছেন। কেউ বলেছেন যে, যে যবাইকৃত জতুর উপর আল্লাহর নাম নেয়া হয়নি সেটা হালাল নয়, নাম না নেয়া ইচ্ছাপূর্বকই হোক বা ভুল বশতঃই হোক” আসহাবে মুতাকাদ্দেমীন ও মুতাআখ্খেরীনের একটি দল এ উক্তিকেই সমর্থন এই মতটাই গ্রহণ করেছেন । দলীল হিসেবে তারা এ আয়াতটিই পেশ করেছেন। আরও পেশ করেছেন শিকার সম্পর্কীয় নিম্নের আয়াতটিঃ 7 27374 2393 / le Me HE CE 00 ss অর্থাৎ “তোমাদের শিকারীজজ্তু তোমাদের জন্যে যা আবদ্ধ রাখে তা তোমরা খাও এবং ওর উপর আল্লাহর নাম নিয়ে নাও” (৫ঃ ৪) মহান আল্লাহ ও; 343 দ্বার, আরও গুরুত্ব আরোপ করেছেন এবং বলা হয়েছে যে, SL-aর সর্বনামটি -এর দিকে পরত্যাবর্তিত হচ্ছে। অর্থাৎ এরূপ যবাইকৃত জন্তু খাওয়া গর্হিত কাজ। আবার এ কথাও বলা হয়েছে যে, 36 -এর দিকে প্রত্যাবর্তিত হয়েছে। অর্থাৎ গায়রুল্লাহর নামে যবাই করা গর্হিত কাজ। আর যবাই করা ও শিকার করার সময় আল্লাহর নাম নেয়ার যে হাদীসগুলো এসেছে সেগ্তলো হচ্ছে আদী ইবনে হাতিম ও আবু সা’লাবা বর্ণিত হাদীসের মতই ৷ তা হচ্ছে নিম্মরূপঃ “যখন তোমরা তোমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে শিকারের উদ্দেশ্যে পাঠাবে এবং পাঠাবার সময় বিসমিল্লাহ বলবে তখন যদি কুকুর তোমাদের জন্যে শিকারকে ধরে রাখে এবং তা থেকে কিছুই না খায় তবে তা তোমরা খেতে পার, যদিও তা যখমী হয়ে মারা যায়।” হাদীসটি সহীহ বুখারী ও মুসলিমেও রয়েছে। রাফি’ ইবনে খাদীজ (রাঃ) বর্ণিত হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- “যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম নেয়া হয় তা তোমরা খাও।” এই হাদীসটিও সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) জভ্বিনদেরকে বলেনঃ “তোমাদের জন্যে প্রত্যেক সেই অস্থি বা হাডিড হালাল যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে।” * হযরত জুনদুব ইবনে সুফিয়ান (রাঃ) বর্ণিত ১. এটা ইবনে উমার (রাঃ), শা'বী (রাঃ), নাফি’ (রঃ) এবং মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) হতে বর্ণিত হয়েছে। ২. হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। www.iscalibrary.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।