সুরাঃ আন‘আম ৬ ১৫৩ পারাঃ ৮ #239 27/72 79329 3,) 3372/7 23 Dar JA SP) ax dl tan SF অর্থাৎ “তারা একে অপরকে কতগুলো মনোমুগ্ধকর ধোকার্পুণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে৷” মোটকথা, সঠিক কথা হচ্ছে ওটাই যা হযরত আবু যার (রাঃ) বর্ণিত হাদীসে বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে এই যে, মানুষের মধ্যেও মানবীয় শয়তান রয়েছে এবং প্রত্যেক জিনিসের শয়তান হচ্ছে ওরই শ্ৰেণীভুক্ত অবাধ্য ও উদ্ধত জিনিসটা ৷ সহীহ মুসলিমে হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- “কালো কুকুর শয়তান হয়ে থাকে” এর অর্থ এটাই দাড়ায় যে, ওটা কুকুরের মধ্যে শয়তান । মুজাহিদ (রঃ) এই আয়াতের তাফসীরে লিখেছেন যে, জ্বিন জাতির কাফিররা হচ্ছে দানবীয় শয়তান এবং এঁ শয়তানরা মানবীয় শয়তানদের কাছে অহী পাঠিয়ে থাকে । আর মানব জাতির কাফিররা হচ্ছে মানবীয় শয়তান । ইকরামা (রঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি একদা মুখতারের কাছে গমন করি। সে আমাকে অতিথি হিসেবে গ্রহণ করে এবং রাতেও আমাকে তার কাছে অবস্থান করায় । অতঃপর সে আমাকে বলে, “আমার কওমের কাছে যাও এবং তাদেরকে হাদীস শুনাও।” আমি তখন তার কথামত তাদের কাছে গমন করি। একটি লোক আমার সামনে এসে বলে- “অহী সম্পর্কে আপনার মতামত কিঃ” আমি উত্তরে বলি- অহী দু’ প্রকারের হয়ে থাকে আল্লাহ পাক বলেন, 91% 1৯ 24/0279 অৰ্থাৎ “(হে নবী সঃ!) আমি এই কুরআন তোমার কাছে অহী করেছি ।” (১২৪ ৩) আর এক জায়গায় তিনি বলেনঃ HI83 3,77 7393 37 29292/9 2394 2 / 37/7), ba Jl TE tl fe nent eo usd okt অর্থাৎ “মানবী শয়তান ও দানবীয় শয়তানরা একে অপরের কাছে কতগুলো মনোমুগ্ধকর ধোৌকাপূর্ণ ও প্রতারণাময় কথার অহী করে থাকে।” এ কথা শোনামাত্র তারা আমার উপর আক্রমণ করে বসে এবং আমাকে মার পিট করতে উদ্যত হয়। আমি তাদেরকে বলি, এটা তোমাদের কি ধরনের আচরণ? আমি তো তোমাদের একজন মেহমান! শেষ পর্যন্ত তারা আমাকে ছেড়ে দেয় । ইকরামা (রঃ) মুখতারের কাছে এ কথাটা পেশ করেছিলেন। সে ছিল আবূ উবাইদের পুত্র । আল্লাহ তার মঙ্গল না করুন! সে ধারণা করতো যে, তার কাছেও অহী এসে থাকে । তার বোন সুফিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর স্ত্রী ছিলেন। তিনি একজন সতী সাধ্বী মহিলা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) যখন খবর দেন যে, মুখতার তার উপর অহী আসার দাবী করে থাকে, তখন www.iscalibrary.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।