সূরাঃ আন'আম ৬ ১৩৬ পারাঃ ৭ দেখেছেন সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। কেননা, আল্লাহ তা'আলা তো বলেছেনঃ “তাকে কারও দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী।” হযরত ইবনে আব্বাস (রাঃ) এর বিপরীত মত পোষণ করেছেন। তিনি আল্লাহ-দর্শনকে ‘মুত্লাক’ বা অনির্দিষ্ট রেখেছেন এবং তার থেকে এটাও বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) অন্তর্দৃষ্টিতে আল্লাহ তা‘আলাকে দু'বার দেখেছেন। এই মাসআলাটি সূরায়ে নাজমে ইনশাআল্লাহ বর্ণিত হবে। ইবনে উয়াইনা বলেন যে, দুনিয়াতে চক্ষুগুলো তীকে দেখতে পাবে না। অন্যান্যদের মতে এর ভাবার্থ হচ্ছে এই যে, চোখ ভরে কেউ তাকে দেখতে পাবে না। এর থেকে এ দর্শনের স্বাতন্ত্য রয়েছে যা আখিরাতে মুমিনরা লাভ করবে। মুতাযিলারা নিজেদের বিবেকের চাহিদার ভিত্তিতে এর ভাবার্থ এই বুঝেছে যে, চক্ষু দ্বারা আল্লাহকে ইহজগতেও দেখা যাবে না এবং পরজগতেও না । তাদের এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিপরীত ৷ এটা মুতাযিলাদের অজ্ঞতারই পরিচায়ক । কেননা, আল্লাহ তু'আলাকে যে দেখা যাবে এটাতো তার উক্তি ্বারাই প্রমাণিত হয়। তিনি বলেনঃ & 4!!. $150 102777 অৰ্থাৎ “সেই দিন বহু মুখমণ্ডল উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে। (এবং) স্বীয় প্রতিপালকের দিকে তাকাতে থাকবে।” (৭৫৪ ২২-২৩) আবার কাফিরদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেনঃ ০ Lo te 0 3 অর্থাৎ “(তারা যেরূপ ধারণা করছে সেরূপ) কখনও নয়, এসব লোক সেই দিন তাদের প্রতিপালক (এর দর্শন লাভ) হতে প্রতিরুদ্ধ থাকবে ।” (৮৩৪ ১৫) অর্থাৎ তারা মহান আল্লাহকে দেখতে . পাবে না। এর দ্বারা একথা প্রমাণিত হয় যে, মুমিনদের জন্যে আল্লাহ তা'আলার দৰ্শন লাভের ব্যাপারে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। মুতাওয়াতির হাদীস দ্বারাও এটা প্রমাণিত হয় যে, দারুল আখিরাতে মুমিনরা জান্নাতে স্পষ্টভাবে আল্লাহ তা‘আলাকে দেখতে পাবে। মহান আল্লাহর অনুগ্রহের ফলেই তারা এই মর্যাদার অধিকারী হবে। তিনি আমাদেরকে স্বীয় ফযল ও করমে তাদের অন্তর্ভুক্ত করুন! আমীন! আর ভাবার্থ সম্পর্কে এও বলা হয়েছে যে, জ্ঞান তাকে পরিবেষ্টন করতে পারবে না। এরূপ ধারণা খুবই বিস্ময়কর বটে এটা প্রকাশ্য আয়াতের উল্টো । এর ভাবার্থ হলো এই যে, ‘ইদরাক’ -এর অর্থ হচ্ছে দর্শন। আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। তাছাড়া অন্যান্যদের এই ধারণা রয়েছে যে, দর্শন প্রমাণিত হওয়াকে মেনে নেয়া ‘ইদরাক’কে অস্বীকার করার বিপরীত নয়। কেননা ‘ইদরাক’ www.iscalibrary.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।