তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

স্রাঃ আন'আম ৬ ১২৮ পারাঃ ৭ 2 1 ls A Lp ; অৰ্থাৎ “শপথ রাত্রির যখন ওটা (সূর্যকে) আচ্ছন্ন করে ফেলে, আর দিবসের যখন ওটা আলোকিত হয়ে পড়ে ৷” (৯২৪১-২) মহান আল্লাহ আর এক জায়গায় বলেছেনঃ f (N37 7 29 L747 6৮ ii BLS Ue tL, অর্থাৎ “কসম দিবসের যখন ওটা ওকে ভালরূপে আলোকিত করে এবং কসম রাত্রির যখন ওটা ওকে সমাচ্ছন্ন করে।” (৯১৪ ৩-৪) হযরত সুহাইব রূমী (রাঃ)-এর স্ত্রী তার অধিক রাত্রি জাগরণের অভিযোগ করে বলেনঃ “আল্লাহ তা'আলা সবারই জন্যে রাত্রিকে বিশ্রামকাল ও আরামের সময় বানিয়েছেন বটে, কিন্তু সুহাইব (রাঃ)-এর জন্যে নয়। কেননা, যখন তার জান্নাতের কথা স্মরণ হয় তখন তিনি ওর আগ্রহাতিশয্যে সারা রাত শয়নই করেন না। বরং সারা রাত্রি ধরে ইবাদতে মগন থাকেন । আবার যখন তার জাহান্নামের কথা স্মরণ হয় তখন তার ন্দ্রাই উড়ে যায়।”” মহান আল্লাহ বলেনঃ “সূর্য ও চন্দ্র নিজ নিজ রীতিনীতি ও নিয়ম শৃংখলার উপর চলতে রয়েছে। ওদের গতির নিয়মের মধ্যে অণু পরিমাণও পরিবর্তন ঘটে না, ওগুলো এদিক ওদিক চলে যায় না, বরং প্রত্যেকটির কক্ষপথ নির্ধারিত রয়েছে। গ্রীষ্মকালে ও শীতকালে ওরা নিজ নিজ কক্ষপথে চলতে রয়েছে। এই শৃংখলিত নিয়মের ফলেই দিন রাত্রি কমতে ও বাড়তে রয়েছে । যেমন আল্লাহ পাক বলেনঃ “তিনিই সেই আল্লাহ্‌ যিনি সূর্যকে দীপ্তিময় বানিয়েছেন এবং চন্দ্রকে কোমল আলো দান করেছেন এবং ত্রাস বৃদ্ধির মনযিল নির্ধারণ করেছেন।” যেমন তিনি বলেনঃ “সূর্যের সাধ্য নেই যে চন্দরকে ধরে নিবে, আর না রাত্রি দিবসের পূর্বে আসতে পারবে এবং প্রত্যেকেই এক একটি চক্রের মধ্যে সম্তরণ করতে রয়েছে।” তিনি আরও বলেনঃ “সূর্য, চন্দ ও তারকারাজি তার আদেশ পালনে সদা নিয়োজিত রয়েছে।” আল্লাহ পাক আরও বলেছেনঃ “এটা তারই নির্ধারিত পরিমাণ, যিনি মহা পরাক্রান্ত, জ্ঞানময়!” কেউ তার বিরুদ্ধাচরণ করতে পারে না। কেউই তার অগোচরে থাকতে সক্ষম নয়, সেটা যমীন আসমানের অণু পরিমাণই জিনিস হোক না কেন। আল্লাহ তা‘আলা যেখানেই রাত্রি ও দিন এবং সূর্য ও চন্তরের সৃষ্টির কথা বর্ণনা করেছেন সেখানেই তিনি বাক্যকে $3 ও ও শব্দ দ্বারাই শেষ করেছেন। যেমন এখানেও এঁ নিয়মের ব্যক্তিক্রম ঘটেনি ১. এই হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। www.iscalibrary.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।