সূরাঃ আন‘আম ৬ ১০১ পারাঃ ৭ যোগ্যতা মোটেই নেই । অতঃপর তিনি কওমের লোককে সম্বোধন করে বললেনঃ হে আমার কওম! তোমরা যাদেরকে মা’বুদ রূপে কল্পনা করছো আমি এর থেকে সম্পূর্ণরূপে মুক্ত। যদি এরা মা’বূদ হয় তবে তোমরা এদেরকে সাহায্যকারী বানিয়ে নিয়ে আমার বিকরুদ্ধাচরণ কর এবং আমার প্রতি মোটেই অনুগ্রহ প্রদর্শন করো না। আমি তো আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তার একজন দাসে পরিণত হয়েছি। আমি তোমাদের মত শিরকের পাপে লিপ্ত হবো না। আমি এই বস্তগুলোর সৃষ্টিকর্তার ইবাদত করবো যিনি এইগুলোর পরিচালক ও নিয়ন্ত্রণকারী । প্রত্যেক বস্তুর আনুগত্যের সম্পর্ক তারই হাতে রয়েছে। যেমন তিনি বলেন- “তোমাদের প্রভু তো একমাত্র তিনিই যিনি ছয় দিনে আসমান ও যমীন সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি রাতকে দিন দ্বারা এবং দিনকে রাত দ্বারা ঢেকে দেন, একে অপরের পিছনে আসা যাওয়া করছে, সূর্য, চন্দ্র এবং তারকারাজি সবই তার অনুগত ও বাধ্য, সবই তার হুকুমের দাস, তিনি বিশ্বপ্রভু ও বড় কল্যাণময় ।” এটা কিরূপে সম্ভব হতে পারে যে, এই ব্যাপারে ইবরাহীম (আঃ) চিন্তা ভাবনা করবেন এবং প্রথমে শিরকের কল্পনা তার মনে বদ্ধমূল থাকবে! অথচ আল্লাহ তাআলা তার সম্পর্কে বলে দিচ্ছেন- “আমি প্রথম থেকেই ইবরাহীম (আঃ)-কে হিদায়াত দান করেছিলাম । আমি তাকে খুব ভালরূপেই জানি। সে স্বয়ং নিজের পিতা ও কওমের লোককে বলেছিলঃ এগুলো কেমন মূর্তি যেগুলোর তোমরা উপাসনা করছো?” হযরত ইবরাহীম (আঃ) সম্পর্কে আল্লাহ তা'আলা আরও বলেনঃ “সে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতকারী এবং সে হচ্ছে আল্লাহর বিশিষ্ট ও মনোনীত বান্দা । সে কখনও শিরক করেনি। সে আল্লাহর নিয়ামতের উপর কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং সরল সঠিক পথে পরিচালিত করেছেন। দুনিয়াতেও আল্লাহ তাকে পুণ্য ও কল্যাণ দান করেছেন এবং পরকালেও সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। হে নবী (সঃ)! আমি তোমার কাছে অহী করছি যে, তুমি মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করবে। সে ছিল একনিষ্ঠ, সে মুশরিক ছিল না৷” মহান আল্লাহ আরও বলেনঃ “হে নবী (সঃ)! তুমি বলে দাও-আমার প্রতিপালক আমাকে সরল সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার উপর ইবরাহীম প্রতিষ্ঠিত ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।” সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রত্যেক শিশু ফিতরাত বা প্রকৃতির উপর জন্মখহণ করে থাকে” নবী (সঃ) বলেছেনঃ “আল্লাহ স্বীয় বান্দাকে ‘হানীফ’ বা একনিষ্ঠরূপে সৃষ্টি করেছেন, অর্থাৎ তারা তারই হয়ে www.iscalibrary.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।