সূরাঃ আন‘আম ৬ ১০০ পারাঃ ৭ যাবে৷’ তখন সে ঘোষণা করেছিল যে, এ বছর যত পুত্র সন্তান জন্মঘহণ করবে সবাইকে যেন হত্যা করে দেয়া হয়। হযরত ইবরাহীম (আঃ)-এর মা যখন গর্ভবতী হন এবং তার প্রসবের সময় ঘনিয়ে আসে তখন তিনি শহরের বাইরে এক গুহার ভিতরে প্রবেশ করেন। সেখানেই তিনি হযরত ইবরাহীম (আঃ)-কে প্রসব করেন এবং ওখানেই তাকে একাকী রেখে চলে আসেন । মুহাম্মাদ ইবনে ইসহাক এখানে এক অলৌকিক ঘটনার উল্লেখ করেছেন এবং এর উপর ভিত্তি করেই পূর্ববর্তী ও পরবর্তী মুফাস্সিরগণও ওগুলো বর্ণনা করেছেন। কিন্তু সত্য কথা এই যে, হযরত ইবরাহীম (আঃ)-এর তার কওমের কাছে এটা বর্ণনা করা তর্কের খাতিরেই ছিল । তার উদ্দেশ্য ছিল তাদের বিশ্বাসকে বাতিল সাব্যস্ত করা যে, তারা যেসব প্রতিমার পূজা করছে সেগুলো বাজে ও ভিত্তিহীন । সূচনাতেই তিনি প্রতিমাপূজা সম্পর্কে স্বীয় পিতার ভুল প্রকাশ করছেন। প্রতিমাগুলোকে তারা মালাইকাদের আকারে বানিয়ে রেখেছিল। ওদের উদ্দেশ্য ছিল এই যে, এ প্রতিমাগুলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলার সামনে তাদের জন্যে সুপারিশ করবে । অথচ এ মূর্তিগুলো স্বয়ং তাদের দৃষ্টিতেও ছিল ঘৃণ্য ও তুচ্ছ। কিন্তু তারা যেন মালাইকাদের ইবাদত করে এই চাচ্ছিল যে, তারা জীবিকা এবং অন্যান্য প্রয়োজনের ব্যাপারে তাদের জন্যে আল্লাহ তা'আলার কাছে সুপারিশ করবে। এই স্থলে তাদের ভুল ও পথত্রষ্টতা প্রকাশ করা হয়েছে। এই প্রতিমাগুলো সাতটি নক্ষত্রের নামে ছিল। সেগুলো হচ্ছে ‘কামার’, ‘আতারিদ’, ‘যুহরা’, ‘শামস’, “মিররীখ’, “মুশতারী’ এবং “‘যাহল’ ৷ সবচেয়ে বেশী উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ‘শামস’ । তারপর ‘কামার’ । সমস্ত তারকার মধ্যে উজ্জ্বলতম হচ্ছে ‘যুহরা’'। হযরত ইবরাহীম (আঃ) সর্বপ্রথম এই ‘যুহরা’ তারকা থেকেই শুরু করলেন । তিনি তার কওমের লোকদেরকে বললেন যে, এই তারকাগুলোর মধ্যে মা’বুদ হওয়ার যোগ্যতা নেই । এরা তো দাসত্বের শৃংখলে আবদ্ধ । তাদের গতি সীমিত । তাদের ষ্বেচ্ছায় ডানে-বামে যাবার কোন অধিকার নেই । এগুলো তো হচ্ছে আকাশের নক্ষত্র যেগুলোকে আল্লাহ পাক আলো দানকারী রূপে সৃষ্টি করেছেন এবং এতে তার বিশেষ নৈপুণ্য নিহিত রয়েছে। এরা তো পূর্ব দিক থেকে বের হয় এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে পথ অতিক্রম করে চক্ষু হতে অদৃশ্য হয়ে যায়। পরবর্তী রাত্রে পুনরায় প্রকাশিত হয়। সুতরাং এই বস্তুগুলো তো হচ্ছে বাধা ধরা অভ্যাসের দাস। কাজেই এদের মা’বুদ হওয়া কিরূপে সম্ভব? এরপর তিনি ‘কামার’ -এর দিকে আসলেন এবং ‘যুহরা’ সম্পর্কে যা বলেছিলেন এর সম্পর্কেও সেই কথাই বললেন । তারপর তিনি ‘শামস’ -এর বর্ণনা দিলেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করলেন যে, এই উজ্জ্বলতম নক্ষত্রগুলোর মধ্যে মা’বৃদ বনবার www.iscalibrary.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।