তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আন'আম ৬ ৯৯ পারাঃ ৭ আল্লাহ তা‘আলার উক্তিঃ যখন অন্ধকার রাত এসে গেল এবং ইবরাহীম (আঃ) তারকা দেখতে পেলো তখন বললো- এটা আমার প্রতিপালক । কিন্তু ওটা যখন অস্তমিত হয়ে গেল তখন সে বললো- যা অস্তমিত হয় তাকে তো আমি পছন্দ করি না এবং যা অদৃশ্য হয়ে যায় সে তো প্রতিপালক হতে পারে না। কাতাদা (রঃ) বলেন যে, প্রভু যিনি হবেন তিনি যে ধ্বংস ও নষ্ট হতে পারেন না এটা হযরত ইবরাহীম (আঃ) জানতে পারলেন। আল্লাহ বলেনঃ অতঃপর যখন ইবরাহীম (আঃ) চন্দ্রকে উজ্জ্বল দেখলো তখন বলল- এটাই আমার প্রতিপালক ৷ কিন্তু ওটাও যখন ডুবে গেল তখন সে বললো- এটাও আমার প্রভু নয়। যদি সত্য প্রভু আমাকে পথ প্রদর্শন না করেন তবে আমি অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবো । মহান আল্লাহ বলেনঃ তারপর ইবরাহীম (আঃ) যখন সূর্যকে উদিত হতে দেখলো তখন বললোঃ এটা উজ্জ্বল ও বৃহত্তম । সুতরাং এটাই আমার প্রভু । কিন্তু ওটাও যখন অস্তমিত হয়ে গেল তখন সে বললো- হে৷ আমার সনম্পৃদায়! তোমাদের শিরকীর সাথে আমার আদোৌ কোন সম্পর্কে নেই, আমি মুক্ত । আমি তো আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরাচ্ছি যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন। আমি এখন সম্পূর্ণরূপে তারই হয়ে গেলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না । আমি আমার ইবাদত তারই জন্যে নির্দিষ্ট করছি যিনি ' আসমান ও যমীন সৃষ্টি করেছেন, অথচ ও দু'টো সৃষ্টি করার সময় তার সামনে কোন নমুনা ছিল না । এভাবে আমি শিরক থেকে তাওহীদের দিকে ফিরে আসছি। এই স্থানে মুফাস্সিরদের মধ্যে মতানৈক্য রয়েছে যে, এটা কি হযরত ইবরাহীম (আঃ)-এর গভীর চিন্তা ও গবেষণার স্থান, কিংবা কওমের সাথে বচসার স্থান? হযরত ইবনে আব্বাস (রাঃ) এটাকে হযরত ইবরাহীম (আঃ)-এর নিম্নের উক্তি দ্বারা দলীল গ্রহণ করেছেন- “যদি আমার প্রভু আমাকে সুপথ প্রদর্শন না করেন তবে আমি অবশ্যই পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবো ।” মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, এই কথা হযরত ইবরাহীম (আঃ) এঁ সময় বলেছিলেন যেই সময় তিনি প্রথমবার এঁ গুহা হতে বাইরে এসেছিলেন যেখানে তার মা তাকে প্রসব করেছিলেন। কেননা নমরূদ ইবনে কিন্‌আনের ভয়ে প্রসবের সময় তার মা এ গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন। জ্যোতির্বিদরা নমরূদকে বলেছিলঃ ‘এমন এক শিশু জন্মগ্রহণ করবে যার হাতে আপনার রাজ্য ধ্বংস হয়ে www.iscalibrary.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।