কিতাবুদ দোয়া ২৭ ২১৬০, হযরত আবু হুরাইরা রাঃ হতেই এ হাদীসটিও বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর একদল ফেরেশতা পথে পথে ঘুরে ঘুরে আল্লাহর যিকিরকারী বান্দাদেরকে খোজ করেন। তারা কোনো দলকে আল্লাহর যিকির করতে দেখলে, পরস্পর বলেন, এসো! তোমাদের কামনার বিষয় এখানে । রাসূলুল্লাহ সঃ বলেন, এরপর তারা যিকিরকারী ওই দলকে নিজেদের ডানা দিয়ে নিকটতম আসমান পর্যন্ত ঘিরে AF | রাসূলুল্লাহ সঃ বলেন, তাদরকে তখন তাদের রব জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলছে ? অথচ ব্যাপারটা তিনিই সবচেয়ে বেশি ভালো জানেন | রাসূল সঃ বলেন তখন ফেরেশতারা বলেন, তোমার বান্দারা তোমার পবিত্রতা বর্ণনা, মহত্ব ঘোষণা, প্রশংসা ও মর্যাদার বর্ণনা দিচ্ছে। রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, তারা কি আমাকে দেখেছে £ তিনি বলেন, তখন ফেরেশতাগণ বলেন, তোমার কসম! তারা কখনো তোমাকে দেখেনি । রাসূলুল্লাহ সঃ বলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করেন। তারা যদি আমাকে দেখতে পেতো, তাহলে অবস্থাটা কেমন হতো ? রাসূলুল্লাহ সঃ বলেন, তখন ফেরেশতাগণ বলেন, হে রব! যদি তারা তোমাকে দেখতে পেতো, তাহলে তারা তোমার আরো বেশি বেশি ইবাদাত করতো । আরো বেশি বেশি তোমার গুণগান ও পবিত্রতা বর্ণনা করতো। রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তখন জিজ্ঞেস করেন, তারা কি চায় ? ফেরেশতাগণ বলেন, তারা তোমার কাছে জান্নাত চায়। রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, তারা কি জান্নাত দেখেছে ? ফেরেশতাগণ বলেন, হে রব! তোমার কসম! তারা কখনো জান্নাত দেখেনি । রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তখন বলেন, তারা যদি জান্নাত দেখতো তাহলে কেমন হতো ? রাসূলুল্লাহ সঃ বলেন, ফেরেশতা তখন বলেন, যদি তারা জান্নাত দেখতে পেতো, নিশ্চয়ই তারা তার জন্য খুবই প্রলুব্ধ হতো। এর জন্য অনেক দোয়া করতো | তা পাবার আগ্রহ বেশি দেখাতো । রাসূলুল্লাহ সঃ বলেন, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কোন জিনিস হতে আশ্রয় চায় £ রাসূলুল্লাহ সঃ বলেন, ফেরেশতারা তখন বলেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তখন জিজ্ঞেস করেন, তারা কি জাহান্নাম দেখেছে। রাসূল সঃ বলেন, ফেরেশতাগণ তখন বলেন, হে রব! তোমার কসম! তারা জাহান্নাম কখনো দেখেনি । রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তখন জিজ্ঞেস করেন, যদি তারা জাহান্নাম দেখতে পেতো, কেমন হতো ? রাসূলুল্লাহ সঃ বলেন, ফেরেশতাগণ তখন উত্তরে বলেন, যদি তারা জাহান্নাম দেখতে পেতো, তাহলে তারা জাহান্নাম থেকে বেশি দূরে ভেগে থাকতো | একে বেশি ভয় করতো । রাসূলুল্লাহ সঃ বলেন, তখন আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সাক্ষী রেখে ঘোষণা করছি, আমি তাদেরকে মাফ .করে দিলাম । রাসূলুল্লাহ সঃ বলেন, তখন ফেরেশতাদের একজন বলে ওঠেন, তাদের অমুক ব্যক্তি তাদের মধ্যে গণ্য নয়। সে তো শুধু তার কোনো কাজেই এখানে এসেছে। আল্লাহ তখন বলেন, তাদের সাথে বসা কোনো ব্যক্তিই তা থেকে বঞ্চিত হবে না।-বুখারী | মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলার অতিরিক্ত একদল পর্যটক ফেরেশতা আছেন। তারা আল্লাহর যিকিরের জলসা খুঁজে খুঁজে বেড়ান। কোনো মজলিস পেয়ে গেলে তাদের সাথে বসে পড়েন। একে অন্যের সাথে, পাখা মিলিয়ে যিকিরকারীদের হতে নিকটতম আসমান পর্যন্ত সব জায়গাকে ঘিরে নেন। মজলিস ছেড়ে যিকিরকারীগণ বিচ্ছিন্ন হয়ে পড়লে ফেরেশতাগণ আকাশের দিকে ও আরো উপরের দিকে উঠে যান। ‘রাসূলুল্লাহ সঃ বলেন, আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করেন অথচ ব্যাপারটি তিনি জানেন, www.pathagar.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।