কিতাবুল বুয়ু ২৪১ বিশ্বাস করা। তবে পুঁজিবাদী অর্থব্যবস্থার উদরে অবস্থান করার কারণে অবশ্যই নিজেকে 3 হারাম ব্যবস্থা থেকে সংরক্ষিত রাখতে অক্ষম হওয়া স্বভাবিক। এ অবস্থায় কেউ সুদী 'লেনদেন করতে চাইলে করতে পারে। কারণ তাকে অবশ্যই যে কোনো গোনাহ করার স্বাধীনতা দেয়া হয়েছে। কিন্তু মুসলমান হবার কারণেই কোনো ব্যক্তি সুদকে বৈধ ঘোষণা করে সুদী লেনদেন করার দুঃসাহস করতে পারে না। হারাম খাওয়ার গোনাহকে হালকা করে নিজের বিবেকের দংশন থেকে নিষ্কৃতি লাভের জন্য সে এমন বস্তুকে পবিত্র গণ্য করার চেষ্টা করতে পারে না, যাকে আল্লাহ ও তার রসূল অপবিত্র ঘোষণা করেছেন। কোনো ব্যক্তি ইসলামী আইন প্রত্যাখ্যান করে যে কোনো অনৈসলামী আইনের আনুগত্য করার অবশ্যই অধিকার রাখে । এমনকি শেষ পর্যায়ে এসে ইসলামী আইনের কর্তৃত্ব স্বীকার করে নিয়ে অনৈসলামী আইনের আওতাধীনে একজন গোনাহগার নাগরিক হিসেবে বাস করার স্বাধীনতাও তার আছে অথবা অবস্থার চাপে পড়ে সে এমনটি করতে বাধ্যও হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই ইসলামী আইনকে সুবিধামত যে কোনো অনৈসলামী আইনে রূপান্তরিত করে পরিবর্তিত আইনকে ইসলামী আইন বলে দাবী করার অধিকার কারোর নেই।-সূত্র £ সুদ ও আধুনিক ব্যাংকিং মিশকাত-৪/৩১-__ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।