২৪০ মিশকাতুল মাসাবীহ কল্পনাই করা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে, এ চিন্তাবিদগণ তাত্বিক ও প্রয়োগগত দিক থেকে ইসলামকে বর্জন করলেও আকীদা১বিশ্বাসের ক্ষেত্রে এখনো যথারীতি ইসলামের অনুগামী | তাঁরা স্বেচ্ছায় ইসলামের শিকল ছিঁড়ে বেড়িয়ে আসতেও রাজি নন। কাজেই আকীদা- বিশ্বাসের নিগড়ে আষ্টে-পৃষ্টে বাধা থাকার কারণে সুদ হারাম হবার ব্যাপারটি তারা অস্বীকার করতে পারেন না। কিন্তু তাদের জ্ঞান ও কর্ম সুদ সম্পর্কিত ইসলামী বিধানের নিগড় ছিন্ন করতে তীদেরকে বাধ্য করে। দীর্ঘকাল থেকে মন ও মস্তিষ্কের এ TY চলছে। তবে বর্তমানে এর মধ্যে আপোষ করার একটা সহজ উপায় বের করা হয়েছে | তা হচ্ছে এই যে, ইসলামী আইনের এমন একটি ব্যাখ্যা দিতে হবে যার ফলে সুদের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত না হবার কারণে তা যথারীতি সাধারণভাবে হারাম থাকবে । কিন্তু অন্যদিকে পুঁজিবাদী ব্যবস্থায় সুদের যতগুলো খাত আছে তার প্রায় সবগুলোই বৈধ বলে গণ্য হবে। বড়জোর পুঁজিবাদী নীতির ভিত্তিতে যার বিরুদ্ধে কোনো যুক্তি পাওয়া যায় তাকে মহাজনী সুদ বা চড়া সুদে খণদান (USURY). হিসেবে গণ্য করা হবে। কিন্তু তাকেও পুরোপুরি বিলুপ্ত করে দেয়ার কোনো কারণ তাঁরা খুঁজে পাচ্ছেন না। তাঁদের মতে যুগের প্রয়োজনে এ সুদটি নতুনভাবে স্বীকৃতি লাভ করেছে মাত্র। তাদের একথা বলার অর্থ হচ্ছে এই যে, সুদের হার যেন কখনো এমন পর্যায়ে পৌছে: . না যায়, যার ফলে খণগ্রহীতার পক্ষে তা আদায় করা অসম্ভব হয়ে পড়ে এবং কোনো অবস্থায় যেন তা চত্রুবৃদ্ধি হারে নির্ধারিত সুদের পর্যায়ে না পৌছে যায়। এ চিন্তাবিধ ও বিশেষজ্ঞগণ না জেনে না বুঝেইংএ প্রতারণার ফাঁদে পড়েছেন। একই সাথে দুটো বিপরীতমুখী জলযানে আরোহণ করা কোনো বুদ্ধিমান ব্যক্তির পক্ষে শোভা পায় না। যদি অজ্ঞতার কারণে, ভুলক্রমে সে এ কাজ করে থাকে তাহলে আসল ব্যাপার সম্পর্কে অবহিত হবার সাথে সাথেই তাকে নিজের ভুল সংশোধনে এগিয়ে আসতে হবে। দুটো জলযানের. মধ্য থেকে একটিকে বাছাই করে নিয়ে অন্যটি থেকে তাকে পা টেনে নিতে হবে। এটিই হবে তার জন্য যথার্থ বুদ্ধিমানের কাজ। সুদ হারাম কি হারাম নয় এবং তার সীমানা চিহ্নিত করার আলোচনা অনেক পরবর্তী পর্যায়ের কথা, সর্বপ্রথম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যকার নীতিগত ও তাৎপর্ধিক পার্থক্যটুকু যথাযথভাবে উপলব্ধি করতে হবে । অতপর যেসব নীতি ও বিধি-বিধানের ভিত্তিতে পুঁজিবাদ ও কম্যুনিজমের দুই; প্রান্তিক ব্যবস্থার মাঝামাঝি ইসলাম একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, কুরআন ও হাদীসের বিধানসমূহ বিশ্লেষণ করে এঁ নীতি ও বিধানসমূহ সম্পর্কে অবহিত হতে হবে। এ আলোচনা থেকে একথা ছ্যর্থহীনভাবে-সুস্পষ্ট হয়ে উঠেছে যে, ইসলাম যে পদ্ধতিতে মানুষের অর্থনৈতিক বিষয়াদির সংগঠন ও ব্যবস্থাপনা করে তাতে সুদের কোনো স্থান নেই। বরং যেসব মতবাদ, আদর্শ, মানসিকতা ও অর্থনৈতিক পরিস্থিতির -কারণে সুদী লেনদেনের বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়, ইসলাম সেগুলোর মূলোৎপাটন করে। এরপর দুটো পথের মধ্য থেকে যে কোনো একটির নির্বাচন অপরিহার্য হয়ে পড়বে। একটি পথ হচ্ছে, ইসলামের অর্থনৈতিক বিধানসমূহ প্রত্যাখ্যান করে পুঁজি বাদের অর্থনৈতিক বিধানের প্রতি প্রত্যয় ও আস্থা স্থাপন করা | এ অবস্থায় ইসলামের নীতি ও বিধানসমূহ সংশোধন করার জন্যে কষ্ট স্বীকার করতে হবে না। বরং ইসলামী বিধানের আনুগত্য অস্বীকার করাই হবে সহজ ও সোজা পথ। দ্বিতীয় পথটি হচ্ছে, ইসলামের অর্থনৈতিক বিধানসমূহকে নির্ভুল মনে করা এবং সকল প্রকার সুদকে সজ্ঞানে,হারাম বলে www.pathagar.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।