মিশকাত শরীফ ৪র্থ খন্ড — মিশকাত শরীফ ৪র্থ খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ২৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ মিশকাতুল মাসাবীহ বাণী পৌছিয়েছেন। নিজের কর্তব্য পালন করেছেন এবংআমাদের কল্যাণ কামনা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙুলি আকাশের দিকে উঠিয়ে এবং তা দিয়ে তিনবার মানুষের দিকে ইংগিত করে বললেন, হে আল্লাহ! তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ! তুমি সাক্ষী থেকো। | এরপর হযরত বিলাল আযান ও ইকামত দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামায পড়ালেন। বেলাল আবার ইকামত দিলেন ।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়ালেন। এর মাঝে কোনো নফল নামায পড়লেন মা। এরপর তিনি “কাসওয়া' উটনীতে আরোহণ করে নিজের অবস্থান স্থলে পৌছলেন। এখানে এর পিছন দিক (জাবালে রহশতের নীচে) পাথরসমূহের দিকে এবং হাবলুল মাশাতকে নিজের সম্মুখে করে কেবলার দিকে ফিরলেন । সূর্য না ডুবা ও পিত রং কিছুটা না চলে যাওয়া পর্যন্ত এভাবে (তিনি এখানে দীড়িয়ে রইলেন। এরপর সূর্যের গোলক পরিপূর্ণ নীচের দিকে অদৃশ্য হয়ে গেলো। এরপর তিনি হযরত উসামাকে নিজের সওয়ারীর পেছনে বসালেন এবং মুয্দালিফায় পৌছা পর্যন্ত সওয়ারী চালাতে থাকলেন । এখানে তিনি এক আযান ও দুই ইকামতের সাথে মাগরিব ও এশার নামায পড়লেন। এর মধ্যে কোনো নফল নামায পড়লেন না। তারপর ভোর না হওয়া পর্যন্ত শুয়ে রইলেন। ভোর হয়ে গেলে তিনি আযান ও ইকামত দিয়ে ফজরের নামায পড়লেন। এরপর তিনি কাসওয়ায় আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে এসে পৌছলেন। এখানে তিনি কেবলামুখী হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন। তার মহত্ব ঘোষণা করলেন। কালেমায়ে তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। তিনি সেখানে দাড়িয়ে এরূপ করতে থাকলেন আকাশ-পরিষ্কার হওয়া পর্যন্ত । অতপর তিনি সূর্য উদয়ের আগেই সওয়ারী চালিয়ে দিলেন। নিজের (চাচাতো ভাই) 8 ইবনে আব্বাসকে সওয়ারীর পেছনে বসালেন। তিনি 'বাত্নে মুহাস্সির' নামক স্থানে (পৌছলেন এবং সওয়ারীকে কিছু উত্তেজিত করলেন। এরপর তিনি মধ্যম পথ ধরলেন যা বড় জামরার দিকে গিয়েছে। সুতরাং তিনি ওই জামরার নিকট পৌছলেন যা গাছের নিকট আছে (অর্থাৎ বড় জামরা) এবং বাতৃনে ওয়াদী অর্থাৎ নীচের খালি জায়গা হতে এর উপর সাতটি কংকর মারলেন। মর্মর দানার মতো কংকর এবং প্রত্যেক কংকর মারার সময় বললেন, “আল্লাহু আকবার” | এরপর তিনি সেখান থেকে কুরবানীর জায়গায় আসলেন এবং নিজ হাতে তেষদ্রিটি উট কুরবানী করলেন। আর যা বাকী রইলো তা হযরত আলীকে কুরবানী করতে দিলেন । তিনি তা কুরবানী করলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গশুতে আলীকেও শরীক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পশু হতে কিছু অংশ নিয়ে একত্রে গোশত পাকানোর নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী একটি ডেকচিতে তা পাকানো হয়। তারা উভয়ে এর গোশত খেলেন ও ঝোল পান করলেন। এরপর রাসূলুল্লাহ aaa আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারীতে আরোহণ করলেন এবং বায়তুল্লাহর দিকে রওয়ানা হলেন | মক্কায় পৌছে তিনি যোহরের নামায পড়লেন | এরপর তিনি (নিজ গোত্র) বনী আবদুল মুত্তালিবের নিকট পৌছলেন। তারা তখন যমযমের পাড়ে দাড়িয়ে লোকজনকে পানি পান করাচ্ছিলেন। তিনি তাদেরকে বললেন, হে বনী আবদুল মুত্তালিব! টানো টানো (o কর)। আমি যদি আশংকা না করতাম, পানি পান করানোর ব্যাপারে লোকেরা তোমাদেরকে পরাভূত করে দেবে, তবে আমি নিজেও তোমাদের সাথে পানি টানতাম । তখন তারা তাকে এক বালতি পানি এনে দিলেন | তা হতে তিনি কিছু পানি পান করলেন ।-মুসলিম www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।