কিতাবুল মানাসিক ১৪৭ এরূপ করেছি-_হে আল্লাহ! আমি ইহরাম বাধছি যেভাবে ইহরাম বেঁধেছেন তোমার রাসূল!” রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি ইহরাম খুলো না। কারণ আমার সাথে কুরবানীর পশু রয়েছে। বর্ণনাকারী হযরত জাবির বলেন, যেসব পশু হযরত আলী ইয়েমেন হতে এনেছিলেন, আর যা নবী করীম সঃ নিজের সাথে এনেছিলেন, তা একত্রে একশ হয়ে গেলো । হযরত জাবির বলেন, তাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথে যারা নবীর মতো পশু নিয়ে এসেছিলেন, তারা ছাড়া সকলে ইহরাম খুলে ফেললেন মাথা ছাটলেন। এরপর (৮ জিলহজ্জ) তালবিয়ার দিন (যারা ইহরাম খুলে ফেলেছিলেন তারা) সকলেই নতুন করে ইহরাম বাধলেন এবং মিনার দিকে রওয়ানা হলেন। নবী করীম raa আলাইহি ওয়াসাল্লামও সওয়ার হয়ে গেলেন এবং সেখানে যোহর, আসর, মাগরিব এশা -ও ফজরের নামায আদায় করলেন। এরপর এখানে অল্প সময় অপেক্ষা করলেন। এর মধ্যে সূর্য উদিত হলো । এ সময় নবী সঃ নির্দেশ করলেন কেউ গিয়ে যেনো 'নামেরায়' তার একটি পশমের তাবু খাটায়। একথা বলে তিনিও সেদিকে রওয়ানা হয়ে গেলেন। তখন কুরাইশরা নিসন্দেহ ছিলো যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মাশআরুল হারামের নিকটেই অবস্থান করবেন, যেভাবে তারা জাহেলিয়াতের যুগে করতো (সাধারণের সাথে আরাফাতে অবস্থান করবেন না যাতে তার মানহানি হয়) কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে না পৌছা পর্যন্ত সামনে বাড়তে, লাগলেন সেখানে গিয়ে দেখলেন, নামেরায় তার জন্য তাবু খাটানো হয়েছে। তাই তিনি . সেখানে নামলেন (এবং অবস্থান নিলেন) । সূর্য ঢলে গেলে তিনি তার কাসওয়া উটনী সাজাবার জন্য হুকুম দিলেন। কাসওয়া সাজানো হলো ।তিনি “বাতনে ওয়াদী' বা “আরানা' উপত্যকায় পৌছলেন। এখানে তিনি লোকদের উদ্দেশ্যে ভাষণ দান করলেন এবং বললেন, “তোমাদের একজনের জীবন ও সম্পদ তোমাদের অপরের প্রতি (সকল দিনে, সকল মাসে, সকল জায়গায়) হারাম যেভাবে এ দিনে, এই মাসে, এ শহরে হারাম। শোনো! জাহিলিয়াতের যুগের সকল অপকর্ম রহিত TT মূর্খতার যুগের রক্তের দাবীগুলো রহিত হলো। আর আমাদের রক্তের দাবীসমূহের যে দাবী আমি প্রথমে রহিত" করলাম, তাহলো (আমার নিজ বংশের আয়াস) ইবনে রাবীয়া ইবনে হারিসের রক্তের দাবী। যে বনী সাদ গোত্রে দুধপানরত অবস্থায় ছিলো। এ সময় হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে | এভাবে জাহেলিয়াত যুগের সূদ রহিত হয়ে গেলো । আর আমাদের সুদের যে সুদ আমি প্রথমে রহিত করছি, তাহলো (আমার চাচা) আব্বাস ইবনে আবদুল মুর্ডালিবের সুদ তা সব রহিত হলো ।” দ্বিতীয় কথা হলো-__“তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে । কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর যামানাতে এবং আল্লাহর নির্দেশে তাদের লজ্াস্থানকে হালাল করেছো | তাদের উপর তোমাদের হক হলো তারা যেনো তোমাদের অন্দর মহলে অন্য কাউকে যেতে না দেয়, যা তোমরা অপছন্দ করে থাকো | যদি তারা তা করে, তবে তাদেরকে মারবে, হালকা মার। আর তোমাদের উপর তাদের হক হলো, তোমরা ন্যায়সংগতভাবে তাদের খাদ্য ও পোশাকের ব্যবস্থা করবে ।” তৃতীয় কথা হলো-__“আমি তোমাদের জন্য এমন একটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ' তা আঁকড়ে ধরো, তবে তোমরা আমার পর কখনো বিপথগামী হবে না। আর তা হচ্ছে আল্লাহর কিতাব |” “হে লোক সকল! তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে ? লোকেরা উত্তরে বললো, আমরা সাক্ষ দিবো__আপনি নিশ্চয়ই আমাদের কাছে আল্লাহর www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।