১৪৬ মিশকাতুল মাসাবীহ হযরত জাবের রাঃ বলেন, আমরা হজ্জ ছাড়া আর অন্য কিছুর নিয়ত করিনি। (হজ্জের সাথে উমরা করা যেতে পারে কিনা) আমরা তা জানতাম না। অবশেষে আমরা তার সাথে বায়তুল্লাহর হেরেমে পৌছলাম। তিনি “হাজারে আসওয়াদে' হাত লাগিয়ে চুমু CATT | এরপর সাত বার খানায়ে কা'বা (বায়তুল্লাহ) তাওয়াফ করলেন। তিনবার জোরে জোরে ও চার বার স্বাভাবিকভাবে তাওয়াফ করলেন। এরপর তিনি মাকামে ইবরাহীমের দিকে এগুলেন। সেখানে কুরআনের এ আয়াত তিলাওয়াত করলেন, “ওয়াত্তাখাজু মিম মাকামে ইবরাহীমা মুসাল্লা” অর্থাৎ “এবং মাকামে ইবরাহীমকে নামাযের স্থানে রূপান্তরীত করো” (অর্থাৎ এর কাছে নামায পড়ো) | এসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইবরাহীমকে নিজের ও বায়তুল্লাহর মাঝখানে রেখে (অর্থাৎ তার সামনে মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহ) দুই রাকআত নামায পড়লেন। আর এক বর্ণনায় আছে এ দু রাকআত নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “কুলহুয়াল্লাহু আহাদ ও কুল ইয়া আইয়্যুহাল কাফেরুন' পড়েছিলেন । এরপর হাজারে আসওয়াদের দিকে ফিরে গেলেন, একে চুমু খেলেন। তারপর দরজা দিয়ে সাফা পর্বতের দিকে বের হয়ে গেলেন। সাফার কাছে পৌছে কুরআনের এ আয়াত তিলাওয়াত করলেন, “ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআয়েরিল্লাহ” অর্থাৎনিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত ।” তিনি বললেন, আমি তা ধরে শুরু করবো যা ধরে আল্লাহ শুরু করেছেন। তাই তিনি সাফা হতে শুরু করলেন। এর উপরে চড়লেন। এখান থেকে তিনি আল্লাহর ঘর দেখতে পেলেন, তারপর তিনি কেবলার দিকে মুখ ফিরালেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন, তার মহিমা বর্ণনা করলেন। তিনি বললেন, “আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয় | তার কোনো শরীক নেই। তীরই শাসন ও তারই সব প্রশংসা | তিনি সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয় । তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তার বান্দাহকে সাহায্য করেছেন, একাকী সমস্ত সম্মিলিত শক্তিকে পরাভূত করেছেন__-একথা তিনি তিনবার বললেন। এর মাঝে কিছু দোয়া করলেন। এরপর সাফা হতে নামলেন এবং দ্রুত মারওয়ার দিকে হেঁটে চললেন, যে পর্যন্ত তার পা উপত্যকার সমতলে গিয়ে ঠেকলো। তারপর তিনি দৌড়ে চললেন, উপত্যকা অতিক্রম না করা পর্যন্ত । চূড়ায় ওঠার পর স্বাভাবিকভাবে হেঁটে চললেন, মারওয়ায় না পৌছা পর্যন্ত ৷ এখানেও তিনি সাফায় যা করেছেন, মারওয়ার শেষ চলা পর্যন্ত তাই করলেন। মারওয়ার উপর দাড়িয়ে লোকদেরকে সম্বোধন করলেন। লোকেরা তখন ছিলো তাঁর নীচে | তিনি বললেন, যদি আমি আমার ব্যাপারে আগে বুঝতে পারতাম যা আমি পরে বুঝতে পেরেছি, তাহলে আমি কখনো কুরবানীর পশু সঙ্গে করে আনতাম না এবং একে উমরার রূপ দান করতাম। তাই তোমাদের যার সাথে কুরবানীর পশু নেই সে যেনো ‘ইহরাম’ খুলে ফেলে । একে উমরার রূপ দান করে। এ সময় সুরাকা বিন মালেক ইবনে জুশুম দাড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! এটা কি আমাদের জন্য এবছর না সব সময়ের জন্য ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দুবার বললেন, উমরা হজ্জের মধ্যে প্রবেশ করলো না ; বরং চিরকালের জন্য, চিরকালের জন্য | এ সময় হযরত আলী ইয়েমেন হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর পশু নিয়ে আসলেন। (তিনি সেখানে বিচারক পদে নিযুক্ত ছিলেন)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তীকে জিজ্ঞেস করলেন, তুমি “ইহরাম' বাধার সময় কিসের ইহরাম বেঁধেছিলে (হজ্জের না উমরার না দুটিরই) ? হযরত আলী বললেন, আমি www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।