Contents ৯৪ তাফসীরে ইব্ন কাছীর ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌন অংগ হিফাযতকারী পুরুষ ও যৌন অংগ হিফাযতকারী নারী, আল্লাহ্কে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী--ইহাদিগের জন্য আল্লাহ্ রাখিয়াছেন ক্ষমা ও মহা প্রতিদান । তাফসীর ৪ ইমাম আহমদ (র) আফফান (র) .... উন্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিলাম, পবিত্র কুরআনে পুরুষদিগকে যেমন উল্লেখ করা হইয়াছে নারীদিগকে তেমন উল্লেখ করা হয় নাই কেন ? হযরত উন্মে সালমা বলেন, একদিন হঠাৎ মিম্বরের উপর রাসূলুল্লাহ্ (সা)-এর শব্দ আমি শুনিতে পাইলাম । আমি তখন আমার চুল বিন্যাস করিতেছিলাম; কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-এর আওয়াজ শুনিতেই আমি কোন রকম ঠিক করিয়া আমার ঘরের আঙ্গিনায় বাহির হইয়া আসিলাম এবং রাসূলুল্লাহ্ (সা)-এর কথার প্রতি কর্ণপাত করিয়া তাহাকে বলিতে শুনিলাম ৬1 1 Wi slit iitbola Lill —হে লোক সকল, আল্লাহ্ তা আলা বলেন, মুসলমান পুরুষ ও মুসলমান নারী, মু'মিন পুরুষ ও মু'মিন নারী । ইমাম নাসায়ী ও ইব্ন জারীর (র) আব্দুল ওয়াহিদ ইবন যিয়াদ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। (২) ইমাম নাসায়ী (র), মুহাম্মদ ইব্ন হাতিম (র).... হযরত উন্মে সালমা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র নবী! ইহার কারণ কি যে পবিত্র কুরআনে পুরুষের উল্লেখ করা হইয়াছে, অথচ নারীদের উল্লেখ করা হয় নাই ? তাহার এই প্রশ্নের পর আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪ EE EERE | EEE WS EE HOV ERIE RO (৩) ইব্ন জারীর (র), আবূ কুরাইশ (র) .... হযরত উন্মে সালমা (রা) হইতে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! প্রতি বিষয়ে কেবল পুরুষদিগকে কুরআনে উল্লেখ করা হইয়াছে, আমাদিগকে কোথাও উল্লেখ করা হয় নাই । ইহার কারণ কি ? অত:পর আল্লাহ্ তা'আলা এই আয়াত নাযিল করেন ৪ sls liad sd tle] Ae (৪) সুফিয়ান সাওরী (র)...হযরত উন্মে সালমাহ হইতে বর্ণিত ৷ তিনি বলেন, হযরত উন্মে সালমা (রা) একবার রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! ,<১; Y, J 2,1 ,<১০ পবিত্র কুরআনে পুরুষদিগকে তো উল্লেখ করা হইয়াছে, অথচ আমাদিগকে উল্লেখ করা হয় নাই । ইহার কারণ কি ? অত:পর আল্লাহ্ তাআলা SUL sll ৷ 0/ নাযিল করিলেন
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।