Contents ৯২ তাফসীরে ইবন কাছীর হযরত আয়িশা (রা)-এর এই সৌভাগ্যের কারণ ইহাও হইতে পারে যে. তিনি ব্যতীত অন্য কোন কুমারী মহিলা রাসূলুল্লাহ্ (সা)-এর পত্নি হইবার সৌভাগ্য লাভ করেন নাই । তাহার বিছানা কেবল রাসূলুল্লাহ্ (সা)-এর জন্যই খাস ছিল। রাসূলুল্লাহ্ ব্যতীত অন্য কেহ তাহার সান্নিধ্যে আসেন নাই । আর এই কারণেই তিনি এই বিশেষ মর্যাদার অধিকারিণী হইয়াছিলেন। রাসূলুল্লাহ্ (সা)-এর পত্নিগণণ যখন রাসূলুল্লাহ্ (সা)-এর আহলে বাইত এর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে তাহার নিকটবর্তী আত্মীয়-স্বজন যে আহলে বাইত! এর অন্তর্ভুক্ত হইবেন, তাহা বলাই বাহুল্য ৷ যেমন পূর্বে ইরশাদ হইয়াছে 521,54 অৰ্থাৎ আমার অন্য সকল আত্মীয়-স্বজন এই নামের অধিক হকদার । রাসূলুল্লাহ্ (সা)-এর এই হাদীস সহীহ্ মুসলিম এর অন্য এক হাদীসের সদৃশ । একদা রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, প্রথম দিনেই তাকওয়ার উপর কোন্ মসজিদকে প্রতিষ্ঠা কর। হইয়াছে ? জবাবে তিনি বলিলেন, 1১:৫৩ ৯০ আমার এই ' মসজিদকে ৷ অথচ আয়াত নাযিল হইয়াছিল মসজিদে কুবা সম্বন্ধে । যেমন অন্যান্য হাদীস দ্বারা ইহা প্রমাণিত ৷ কিন্তু. আল্লাহ্ তা'আলা “মসজিদে কুবা' সম্বন্ধেই যখন এই ঘোষণা করিয়াছেন যে উহা প্রথম দিন হইতেই ‘তাকওয়া’ এর উপর প্রতিষ্ঠিত । সেক্ষেণ্ডে মসজিদে নববী যে তাক্ওয়ার উপর প্রতিষ্ঠিত বলিয়া অভিহিত হওয়ার অধিক হকদার, ইহা সুস্পষ্ট । ১1০ 1, ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা . ইবন জামীলাহ হইতে বৰ্ণিত ৷ তিনি বলেন, হযরত আলী (রা)-কে হত্যা করিয়া শহীদ করিবার পর হযরত হাসান (রা) -কে খলীফা নির্বাচন করা হইল । একদিন তিনি বলিলেন, হযরত আলী (রা) সালাত রত ছিলেন । অকস্মাৎ এক ব্যক্তি তাহার উপর ঝাপাইয়া পড়িল এবং খঞ্জর দ্বারা তাহাকে আঘাত করিল । হুসাইন (রা) বলেন, হযরত আলী (রা)-কে খঞ্জর দ্বারা আঘাতকারী ব্যক্তি ছিল বনু আসাদ গোত্রীয়। হযরত হাসান (রা) তখন সিজদায় অবনত ছিলেন। রাবী বলেন, খঞ্জরের আঘাত হযরত আলী (রা)-এর উরুতে লাগিয়াছিল। ইহার কারণে তিনি কয়েক মাস যাবৎ অসুস্থ হইয়া থাকেন । একবার তিনি কিছু সুস্থতা অনুভব করিলে মিম্বরের উপর উপবিষ্ট হইয়া বলিলেন, হে ইরাকবাসীগণ! আমাদের সম্বন্ধে তোমরা আল্লাহকে ভয় কর। আমরা তোমাদের শাসক, তোমাদের অতিথি এবং আহলে বাইত । তাহাদের সম্বন্ধে আল্লাহ্ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ Sli owns ai alli a dl রাবী বলেন, হযরত আলী (রা) ইহা বারবার বলিতে লাগিলেন। ফলে মসজিদের সকলেই কাদিতে লাগিল । সুদ্দী (র} আবু দায়লাম (র) হইতে বর্ণনা করেন, একবার হযরত আলী ইবৃন হুসাইন একজন শাম অধিবাসীকে বলিলেন, তুমি কি সূরা আহযাব এর এই আয়াত পাঠ কর নাই ?
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।