তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ৯১ সদকা গ্রহণ করা হারাম । হুসাইন (র) বলিলেন, তাহারা কে কে, যাহাদের উপর সদকা গ্রহণ করা হারাম ? তিনি বলিলেন, তাহারা হইলেন, আলী (রা)-এর পরিবার,আকীল (র)-এর পরিবার, জা’'ফর (রা)-এর পরিবার, আব্বাস (রা)-এর পরিবার ৷ হুসাইন জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরে ইহাদের সকলের উপরই কি সদকা হারাম? তিনি বলিলেন, হা। অত:পর ইমাম মুসলিম (র) মুহাম্মদ ইব্‌ন রাইয়ান (র) .... যায়েদ ইবৃন আরকাম (র) হইতে পূর্ববর্তী রেওয়ায়েতের ন্যায় বর্ণনা করিয়াছেন। হাদীসে ইহাও বর্ণিত, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, পত্নিগণও কি আহলে বাইত এর অন্তর্ভুক্ত ? তিনি বলিলেন, না৷ আল্লাহর কসম, কোন নারী যুগ যুগ ধরিয়া কোন পুরুষের সহিত অবস্থান করিবার পর পুরুষ তাহাকে তালাক দিলে সে তাহার আব্বা ও খান্দানের নিকট প্রত্যাবর্তন করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহলে বাইত হইল এ সকল লোক, যাহাদের প্রতি সদকা হারাম করা হইয়াছে। অত্র রেওয়ায়েতে এইরূপ বর্ণিত হইয়াছে। কিন্তু পূর্ববর্তী রেওয়ায়েত আধা উত্তম এবং উহাই আধা গ্রহণযোগ্য । তবে দ্বিতীয় প্রকার রেওয়ায়েতে যে আহ্‌লে বাইত এর উল্লেখ করা হইয়াছে উহা দ্বারা সেই সকল আহ্‌লে বাইত উদ্দেশ্য, যাহাদের জন্য মাল গ্রহণ করা হারাম । অথবা ইহার অর্থ হইল, আহলে বাইত দ্বারা কেবল রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্নিগণই বুঝান হয় নাই; বরং পত্নিগণ এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরিবারের অন্যান্য সদস্য উদ্দেশ্য । এই অর্থ গ্রহণ করা হইলে উভয় প্রকার রেওয়ায়েতের মধ্যে কোন বিরোধ থাকে না। আর আয়াত এবং হাদীসের মধ্যেও বিরোধের মীমাংসা হইয়া যায়। ১121 i a e“ Dee Ow gb EEE ৩০ রাসূলুল্লাহ্‌ (সা)- এর পত্নিগণ এই আয়াতের অন্তর্ভুক্ত! কারণ পূর্ববর্তী কালাম তাহাদিগকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে এবং পরেও আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, 3 ০ EES Akl all ৩; ১০ ১৫:১ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদের ঘরে ওহীর মাধ্যমে তাহার রাসূলের উপর যে কুরআন ও সুন্নাহ নাযিল কয়াছেন, হে রাসূলুল্লাহ্র পত্নিগণ! তোমরা উহার প্রতি আমল কর । অর্থাৎ সমগ্র মানব জাতির মধ্য হইতে আল্লাহ্‌ তা‘আলা যে নিয়ামত দ্বারা তোমাদিগকে খাস করিয়াছেন, তোমরা উহা স্মরণ কর এবং উহার প্রতি আমল কর । তোমাদের ঘরেই আল্লাহ্‌ ওহী’ নাযিল করিয়াছেন। দুনিয়ার অন্য কোন লোকের ঘরে নহে । বিশেষত হযরত আয়িশা (রা) এই নিয়ামতের অধিক অধিকারী । তাহার প্রতি আল্লাহ্র এই অনুগ্রহ অধিক বর্ষিত হইয়াছে । তিনি সেই ভাগ্যবতী রমণী, যাহার বিছানায় আরামরত অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ওহী অবতীর্ণ হইয়াছে ৷ এই বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা) স্পষ্টত উল্লেখ করিয়াছেন।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।