তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ৭৫ ইব্‌ন জারীর (র) বলেন, সাঈদ ইব্ন ইয়াহ্‌য়া উমাভী (র) হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাহার পত্মিগণের নিকট গমন করিলেন তখন আল্লাহ্র পক্ষ হইতে তাহাকে স্বীয় পত্মিগণকে ইখতিয়ার দেওয়ার হুকুম হইল । অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম আমার নিকট আগমন করিয়া বলিলেন- JU titi CD SI 1,51 ALLL আমি তোমার নিকট একটি বিষয় বলিব ৷ কিন্তু তোমার আব্বার সহিত পরামর্শ করিবার পূর্বে ব্যস্ত হইয়া কোন মত ব্যক্ত করিবে না। হযরত আয়িশা বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! বিষয়টি কি বলুন । তিনি বলিলেন- 54,251 ৩! ৩১! তোমাদিগকে ইখতিয়ার দেওয়ার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। অত:পর তিনি এই সম্পর্কিত আয়াত পাঠ করিলেন । হযরত আয়িশা (রা) বলেন, ইহার পর আমি বলিলাম, আমার গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন। আমি তো আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-কে-ই গ্রহণ করি । ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) খুশী হইলেন ৷ অত:পর তিনি তাহার অন্যান্য পত্মিগণের নিকটেও এই বিষয়টি পেশ করিলেন । তাহারা সকলেই এই জবাব দিলেন এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-কে গ্রহণ করিলেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, ইয়াধীদ ইব্‌ন সিনান (র) হযরত আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন- হযরত আয়িশা (রা) বলেন, যখন ‘খিয়ার' সম্পর্কিত আয়াত নাযিল হইল, তখন সৰ্ব প্রথম রাসূলুল্লাহ্‌ (সা) আমার নিকট আগমন করিয়া বলিলেন- Jl slits SS LY Sf dle SU Vl dll STS cl আমি তোমার নিকট একটি বিষয় উল্লেখ করিতেছি, তোমার আব্বা-আম্মার সহিত পরামর্শ করিবার পূর্বে ব্যস্ত হইয়া কোন মত প্রকাশ না করায় তোমার কোন ক্ষতি নাই । হযরত আয়িশা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইহা খুব ভাল জানিতেন যে, আমার আব্বা-আম্মা রাসূলুল্লাহ্‌ (সা) হইতে পৃথক হওয়া কখনও পসন্দ করিবেন না। আর ইহার জন্য আমাকে পরামর্শও দিবেন না। হযরত আয়িশা (রা) বলেন, অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াত পাঠ করিলেন, SEU NE EET {30 হযরত আয়িশা (রা) বলেন, এই বিষয় আমি আব্বা-আমশ্মার সহিত পরামর্শ করিব? আমি তো আল্লাহ, তাহার রাসূল ও আখিরাতকেই কামনা করি। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহার অন্যান্য সকল পত্মিগণকেও ইখতিয়ার দিলেন- এবং সকলেই এ একই কথা বলিলেন, যাহা আমি বলিয়াছিলাম । ইমাম আহমদ (র) বলেন, আবু মু‘আবিয়াহ (র), হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমাদিগকে ইখতিয়ার দান করিলে আমরা তাহাকেই গ্রহণ করিলাম । কিন্তু এই ইখতিয়ার দানকে তিনি কিছুই ধরিলেন না । অর্থাৎ, ইহাকে

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।