তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ৬৫ কুরায়যার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন। তিনি ইহাও বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে হুকুম দিয়াছেন, আমি যেন তাহাদিগকে উলট-পালট করিয়া দেই । রাসূলুল্লাহ্‌ (সা) তখনই প্রস্তুত হইলেন এবং সাহাবায়ে কিরামকেও বনু কুরায়যার কয়েক মাইল দূরে অবস্থিত রাসূলুল্লাহ্‌ (সা) জোহরের পর এই অভিযান শুরু করিলেন ৷ সাহাবায়ে কিরামকে তিনি বলিলেন, Naat iL {0,5 ০ বনু কুরায়যার আবাসে না গিয়া কেহ যেন আসরের সালাত আদায় না করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পাইয়া সাহাবায়ে কিরাম বনু কুরায়যার উদ্দেশ্যে রওয়ানা হইলেন, কিন্তু পথেই সালাতের সময় হইয়া গেল । অতএব তাহাদের কেহ কেহ পথেই সালাত আদায় করিলেন । তাহারা বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্দেশ্য হইল, আমরা যেন দ্রুত চলি। পথে সালাতের সময় আগত হইলে সালাত পড়িতে তিনি নিষেধ করেন নাই । অন্যান্য সাহাবায়ে কিরাম যাহারা সালাত পড়িতে বিরত ছিলেন তাহারা বলিলেন, বনু কুরায়যার বসতিতে না পৌছিয়া আমরা সালাত পড়িব না। যাহা হউক যে যাহা করিল উহাতে কেহ আপত্তি করিল না । হযরত নবী করীম (সা) হযরত ইব্ন উম্মে মাকতুম (রা)-কে মদীনার খলীফা নিযুক্ত করিয়া পরে রওয়ানা হইলেন । পতাকা দিলেন হযরত আলী (রা)-কে। বনু কুরায়যার বস্তিতে উপস্থিত হইয়া তিনি তাহাদিগকে যুদ্ধের জন্য আহ্বান করিলেন এবং পঁচিশ দিন পর্যন্ত তাহাদিগকে অবরোধ করিয়া রাখিলেন। অবরোধ দীর্ঘ হইলে তাহারা অস্থির হইয়া হযরত সা'দ ইব্ন মু‘আয (রা)-কে বিচারক মানিয়া কিল্লার বাহিরে আসিল । হযরত সা'দ ইব্্‌ন মু‘আয (রা) আওস গোত্রের নেতা ছিলেন এবং জাহেলী যুগে তাহাদের সহিত বনু কুরণয়যার মিত্রতা ছিল । তাহাদের ধারণা ছিল হযরত সা'দ ইব্ন মু'আয (রা) তাহাদের সহিত পূর্ব মিত্রতার কারণে তাহাদের প্রতি লক্ষ্য রাখিবেন। যেমন আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্ন ছালৃখ ‘বনু কায়নুকা’ গোত্ৰকে যখন রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট হইতে মুক্ত করিবার সময় তাহাদের পারস্পরিক মিত্রতার প্রতি লক্ষ্য রাখিয়াছিল । অথচ তাহারা ইহা জানিত না যে, হযরত সা’দ (রা) তাহাদের সম্বন্ধে কি শপথ করিয়া রাখিয়াছিলেন। খন্দকের যুদ্ধে হযরত সা'দ (রা)-এর এক শিরায় তীরের আঘাতে অসাধারণ ক্ষত হইয়াছিল । অনবরত উহা হইতে রক্ত ধারা প্রবাহিত হইতেছিল। রাসূলুল্লাহ্‌ (সা) উহাতে দাগ দিয়াছিলেন এবং নিকট হইতে তাহাকে দেখা-শুনার জন্য মসজিদে এক তাবুতে তাহাকে রাখিয়াছিলেন। হযরত সা'দ এই পরিস্থিতিতে আল্লাহ্র নিকট এই দু‘আ করিয়াছিলেন, “হে আল্লাহ! কুরাইশদের সহিত যদি আর একটি যুদ্ধ করিতে হয় ইব্‌ন কাছ'র__-৯ (৯ম)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।