Contents ৬২ তাফসীরে ইব্ন কাছীর মন্ধা প্রত্যাবর্তন করিতে বাধ্য হয়। তাহারা বিরাট সাফল্যের আশা লইয়া মদীনায় আগমন করিয়াছিল; কিন্তু এ পরিমাণ নৈরাশ্য ও ব্যর্থতা লইয়াই ফিরিতে বাধ্য হইল । তাহারা পার্থিব ব্যর্থতার গ্লানিও ভোগ করিল, বিজয় ও গনীমতের মাল লাভ করিতে পারিল না। আর রাসূলুল্লাহ্ (সা)-কে যুদ্ধের চ্যালেঞ্জ করিয়া তাহাকে হত্যা করিবার ও তাহার সাথী-সঙ্গীদিগকে ভূ-পৃষ্ঠ হইতে নিশ্চিহ্ন করিয়া দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করিবার জন্য যেই গুনাহ্ ও পাপাচারে লিপ্ত হইয়াছে, ইহাতে তাহারা পারলৌকিক ব্যর্থতাকে সংরক্ষিত করিয়াছে। রাসূলুল্লাহ্ (সা) ও তাহার সাহাবীগণকে যদিও তাহারা গ্রহণই ফলাফলের দিক হইতে ইহার অনুরূপ । Jz ১৯4 44, আর যুদ্ধে মু'মিনদের জন্য আল্লাহ্ই যথেষ্ট অর্থাৎ মু’মিনদের জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইয়া মুশরিকদের সহিত যুদ্ধ করিবার প্রয়োজন নাই । রণক্ষেত্রে মু'মিনদের অবতরণ ছাড়াই তাহারা যুদ্ধ ময়দান ত্যাগ করিতে বাধ্য হইয়াছে । আল্লাহ্ একাই যথেষ্ট । তিনি তাহার বান্দার সাহায্য করিয়াছেন। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন $ SITES An bie Mati Goss MINTY এক আল্লাহ্ ব্যতীত আর কোন ইলাহ নাই । তিনি তাহার বান্দাকে সত্য ওয়াদা করিয়াছেন । তিনি তাহার বান্দাকে সাহায্য করিয়াছেন। তাহার সেনাবাহিনীকে সম্মানিত করিয়াছেন এবং তিনি একা-ই সম্মিলিত বাহিনীকে পরাজিত করিয়াছেন। তাহার পরে আর কিছুই নাই । ইমাম বুখারী ও মুসলিম হযরত আবু হুরায়বা (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে ইসমাঈল ইব্ন আবু খালিদ সূত্রে আব্ুুল্লাহ্ ইব্ন আবূ আওফা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) সম্মিলিত কাফির বাহিনীর উপর বদ দুআ করিলেন ৪ Hs el CH EAN ol al ym oli হে কিতাব অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ্, সম্মিলিত বাহিনীকে পরাজিত করুন । তাহাদিগকে ভীত-সন্তরস্ত করুন । Jia bab 4 34, যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহ্-ই যথেষ্ট । এই আয়াত দ্বারা এই বিষয়ে এক অতি সুক্ষ্ম ইংগিত রহিয়াছে যে, এখন হইতে কুরাইশরা আর কখনও মুসলমানদের ওপর আক্রমণ করিতে হিন্মত করিবে না । পরবর্তী ঘটনাবলী দ্বারা ইহার সত্যতা প্রমাণিত হয়। মুশরিকরা আর কখনও মুসলমানদের ওপর আক্রমণ
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।