তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ৫৯ দিলেন এবং বিপদের কারণে তাহারা যে সওয়াব ও পুরস্কারের অধিকারী হইয়াছে তাহাও জানাইয়া দিলেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন ৪ LS Mil i GALL Ea UL bibl ta এই আয়াত পাঠ করা হইলে এক ব্যক্তি দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসা করিল, সেই সকল লোক কাহারা, যাহাদের কথা এই আয়াতে উল্লেখ করা হইয়াছে ? হযরত তালহা বলেন, আমি তখন সবুজ বর্ণের দুইটি চাদর পরিধান করিয়া রাসূলুল্লাহ্‌ (সা) এর সম্মুখে উপস্থিত হইলাম । রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্নকারীকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, PE 1১৯ 15U/ 5," -প্ৰশ্বকারী কোথায় ? তাহাদের মধ্য হইতে একজন এই । ইব্‌ন জারীর (র) সুলায়মান ইব্‌ন আইয়ুব তালাহী (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) তাফসীর ও মানাকিব অধ্যায়ে এবং ইব্ন জারীর (র) ইউনুস ইব্‌ন বুকাইর (র) ....হযরত তালহা (রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী হাদীসটি গরীব বলিয়া উল্লেখ করিয়াছেন । তিনি বলেন, ইউনুস ব্যতীত আর কাহারও নিকট হইতে আমরা ইহা জানি না। ইব্‌ন জারীর (র) বলেন, ....আহমদ ইব্‌ন ইসাম আনসারী (র) .... মূসা ইব্‌ন তালহা হইতে বৰ্ণিত ৷ তিনি বলেন, একবার আমি হযরত মুআবিয়া (রা) এর নিকট গমন করিলাম । অতঃপর যখন আমি বাহির হইয়া যাইতেছিলাম, তখন তিনি আমাকে ডাকিয়া বলিলেন, ভাতিজা! আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে একটি হাদীস শুনিয়াছি। ইহা কি তোমাকে শুনাইয়া দিব না ? আমি সাক্ষ্য দিতেছি যে, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা বলিতে শুনিয়াছি -:=; ৯3 ১০ ২২1১ তালহা (রা) সেই সকল লোকদের একজন, যাহারা তাহাদের অঙ্গীকার পূর্ণ করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বলেন, আবূ কুরাইব (র) .... মূসা ইব্‌ন তালহা হইতে বর্ণিত । তিনি বলেন, একবার হযরত মুআবিয়া ইব্‌ন আবূ সুফিয়ান (রা) দণ্ডায়মান হইয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ১; ৯১১i তালহা সেই সকল লোকদের একজন, যাহারা অঙ্গীকার পূর্ণ করিয়াছে। মুজাহিদ (র) বলেন ১; শব্দের অর্থ অঙ্গীকার এবং ১%; ৬ ৫9 এর অর্থ হইল তাহাদের মধ্যে কিছু এমন লোক আছে যাহারা আর এক যুদ্ধের প্রতীক্ষায় রহিয়াছে। তখন তাহারা আল্লাহ্‌র সহিত কৃত অঙ্গীকার পূর্ণ করিবে। হাসান (র) বলেন 4, 55 ৬ এর অর্থ হইল, যাহারা অঙ্গীকার পূর্ণ করিয়া মৃত্যু বরণ করিয়াছে এবং ১০ ২৫১২১ ’ £7 এর অর্থ হইল যাহারা অনুরূপ অঙ্গীকার পূর্ণ করিয়া মৃত্যুর অপেক্ষায় রহিয়াছে। কাতাদাহ ও ইবৃন যায়েদ (র)ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। কৈহ কেহ বলেন, ০=; এর অর্থ মানত ।

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।