তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ٧٦٠
📝 نص 📖 PDF

Contents [ চার | গ্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবৃন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্ৰসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুয়ুতী (র) বলেছেন, ‘এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি!’ আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে ‘সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য করেছেন। আল্লাহ তা‘আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের সবগুলো খণ্ডের বাংলা অনুবাদের বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি । গ্রন্থটির সপ্তম খণ্ডের দ্বিতীয় মুদ্রণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এই অমুল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আত্তরিক মুবারকবাদ জানাই । মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! সামীম মোহাম্মদ আফজাল মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.