তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Conte সূরা আহ্যাব 8 ৪৩ এমন সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ আমার স্মরণ হইল । তিনি বলিয়াছিলেন, দেখ, আমার পক্ষ হইতে তাহাদিগকে ভীত করিও না। অবশ্য তাহাকে তীর নিক্ষেপ করিলে হত্যা করিয়া ফেলিতাম। হযরত হুযায়ফা (রা) বলেন, অত:পর আমি ফিরিয়া আসিলাম এবং ফিরিবার পথেও আমার মনে হইল যেন আমি কোন হাম্মামের মধ্যে চলিতেছি। যখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম তখন আমি শীত অনুভব করিলাম । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে শত্রু সংবাদ সম্পর্কে অবহিত করিলাম । তিনি আমাকে তাহার শরীরে চাদরের একাংশ দ্বারা ঢাকিয়া দিলেন এবং ফজর পর্যন্ত আমি ঘুমাইয়া রহিলাম । ফজর হইলে রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিলেন 52454 হে ঘুমন্ত ব্যক্তি! এখন উঠিয়া পড় । ইউনুস ইব্ন বুকাইর (র) ...যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা এক ব্যক্তি হযরত হুযায়ফা (রা)-কে বলিল, আমরা আল্লাহ্র দরবারে এই অভিযোগ করি যে, আপনারা তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগ পাইয়াছেন ও তাহার সাহচর্য গ্রহণ করিয়াছেন, কিন্তু আমরা ইহা হইতে বঞ্চিত হইয়াছি। আপনারা তাহাকে দেখিয়াছেন, আর আমরা তাহাকে দেখিতে পাই নাই । তখন হযরত হ্যায়ফা তাহাকে বলিলেন, আমরাও আল্লাহূর কাছে অভিযোগ করি যে, তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে না দেখিয়াও যে ঈমানের মস্তবড় সম্পদ লাভ করিয়াছ। ভাতিজা! আল্লাহ্র কসম, যদি তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিতে পাইতে, তাহার যামানা পাইতে, তবে যে কি করিতে তাহা তুমি জান না। অত:পর তিনি খন্দকের যুদ্ধকালে তাহাদের রাত্রের ঘটনা বর্ণনা করেন। * বিলাল ইব্‌ন ইয়াহয়া আবসী (র) হযরত হুযায়ফা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । হাকিম এবং বায়হাকি (র) তাহারা দালায়েল গ্রন্থে....হযরত হুযায়ফা (রা) এর ভ্রাতুম্পুত্র আব্দুল আজীজ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত হুযায়ফা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত তাহাদের যুদ্ধের ঘটনাবলীর আলোচনা করিতেছিলেন; তখন তাহার মজলিসে উপস্থিত লোকেরা বলিল, আল্লাহর কসম, যদি আমরা তখন বিদ্যমান থাকিতাম তবে আমরাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করিতাম । তখন হযরত হুযায়ফা (রা) খন্দকের ঘটনা বর্ণনা করিলেন। তিনি বলেন, আমরা সারিবদ্ধ হইয়া বসিয়া ছিলাম । আবূ সুফিয়ান ও তাহার সেনাবাহিনী আমাদের উচ্চ অঞ্চলে অবস্থান করিতেছিল আর বনু কুরায়যা আমাদের নিম অঞ্চলে আক্রমণের অপেক্ষায় ছিল। আমাদের সন্তান-সন্ততি ও পরিবারবর্গের উপর তাহাদের পক্ষ হইতে আক্রমণের ভয় ছিল । এত গভীর অন্ধকার, এত কঠিন ঝড় আর কখনও আমরা দেখি নাই ।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।