তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২ তাফসীরে ইব্ন কাছীর করিতে পারিতাম । হযরত হুযায়ফা (রা) বলেন, শত্রুর অবস্থা প্রত্যক্ষ করিয়া আমি নিরাপদে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । রাসূলুল্লাহ্‌ (সা) তখন তাহার কোন পত্বির চাদর জড়াইয়া সালাতে লিপ্ত ছিলেন। সালাত হইতে অবসর হইয়া তিনি যখন আমাকে দেখিলেন, আমাকে তাহার দুই পায়ের মাঝে বসাইয়া আমার শরীরও চাদর দ্বারা ঢাকিয়া দিলেন। আমি চাদরের মধ্যেই থাকিলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় সালাতে লিপ্ত হইলেন। যখন তিনি সালাত হইতে অবসর হইলেন আমি তাহাকে সবিস্তারে শত্রুর অবস্থা সম্পর্কে অবহিত করিলাম । কুরাইশ গোত্রের পলায়নের সংবাদ যখন ‘গাতফান’ গোত্রের লোকেরা জানিতে পারিল, তাহারা দ্রুত পলায়ন করিল। ইমাম মুসলিম (র), আ'‘মাশ (র) ইবরাহীম তাইমী (র)-এর সূত্রে তাহার পিতা হইতে হাদীসটি এইরূপ বর্ণনা করিয়াছেন। ইবরাহীম তাইমী’র পিতা বলেন, একবার আমরা হযরত হুযায়ফা ইব্নুল ইয়ামান (রা) এর নিকট ছিলাম, এমন সময় একজন যুবক তাহাকে বলিল, scl Lod st "111 যদি আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে পাইতাম তবে তাহার সহিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিতাম এবং বড় বড় বিপদের ঝুঁকি গ্রহণ করিতাম। তখন হুযায়ফা (রা) তাহাকে বলিলেন, ৫ 41%: ৩41 সত্যই কি তুমি তেমন করিতে ? তবে শুন আমাদের অবস্থা তখন কেমন ছিল ? খন্দকের যুদ্ধকালে একবার রাসূলুল্লাহ্‌ (সা) কঠিন শীত ও ভীষণ ঠান্ডা ঝড়ো হাওয়ার মধ্যে আমাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, 52 03১ ৯' Ll 2 U2 194] ১45, এমন কি কেহ আছ, যে শত্রুর সংবাদ সংগ্রহ করিয়া দিবে এবং কিয়ামত দিবসে সে আমার সহিত অবস্থান করিবে ? কিন্তু কেহই এই আহ্বানে সাড়া দিল না । রাসূলুল্লাহ্‌ (সা) এইরূপ তিনৱার বলিলেন; কিন্তু সকলেই যখন নীরব রহিল, তখন তিনি আমাকে বলিলেন, ১ 2৯ ন ১ ১%] হুযায়ফা! তুমি উঠ এবং শত্রুর সংবাদ সংগ্রহ করিয়া আমাকে অবহিত কর । রাসূলুল্লাহ্‌ (সা) যখন আমার নাম ধরিয়াই হুকুম করিলেন তখন কি আমার না উঠিয়া কোন উপায় ছিল ? তিনি আমাকে বলিলেন, দেখ, খবর সংগ্রহ করিবে; কিন্তু আমার পক্ষ হইতে তাহাদিগেকে ভীত করিও না এবং নতুন সমস্যার সৃষ্টি করিও না। রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পালন করিতে আমি রওয়ানা হইলাম । কিন্তু এই ভীষণ শীতেও আমার মনে হইল যেন আমি 'হাম্মাম খানা’র মধ্যে চলিতেছি; অর্থাৎ আমার কোন শীতই অনুভূত হইতেছিল না। এমনকি আমি শত্ৰুদলের মধ্যে উপস্থিত হইলাম । সেখানে উপস্থিত হইয়া আমি দেখিলাম, আবূ সুফিয়ান আগুন দ্বারা তাহার পিঠ ছেকিতেছে। ইহা দেখিয়া আর আমি স্থির থাকিতে পারিলাম না। আমি একটি তীর কামানের মধ্যে ভরিলাম এবং তাহাকে নিক্ষেপ করিবার ইচ্ছাও করিয়া বসিলাম; কিন্তু

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।