তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব 8৪১ পড়িলেন এবং সালাত হইতে অবসর হইয়া আমাদের দিকে দৃষ্টিপাত করিয়৷ পূর্বের ন্যায় বলিলেন। কিন্তু তখনও কেহ উঠিল না । রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় সালাতে মশগুল হইলেন এবং সালাত হইতে অবসর হইয়া পুনরায় বলিলেন, তোমাদের মধ্যে এমন কে আছ, যে শত্রুর সংবাদ আনিতে পারে ? সে নিরাপদে ফিরিয়া. আসিবে এবং আমি তাহার জন্য আল্লাহ্র কাছে দুআ করিব, তিনি যেন তাহাকে বেহেশতের মধ্যে আমার সাথী করিয়া দেন। কিন্তু ভয়, কঠিন শীত ও ভীষণ ক্ষুধার যন্ত্রণায় রেহ-ই উঠিতে সক্ষম হইল না । রাসূলুল্লাহ্‌ (সা) স্বেচ্ছায় কাহাকেও উঠিতে না দেখিয়াঃতিনি আমাকে ডাকিলেন। আমার নাম লইয়াই যখন তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আমারও আর তখন না উঠিয়া উপায় রহিল না। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হুযায়ফা! যাও এবং শত্রু দলের মধ্যে ঢুকিয়া দেখ, SADA ALL SELL নিকট ফিরিয়া. আসিবার পূর্বে তুমি নতুন কিছু করিবে না। হযরত হুযায়ফা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ৰ বিহিত সতর্কতার সহিত শত্রুদের মধ্যে ঢডুকিয়া পড়িলাম ৷ আল্লাহ্‌ প্রেরিত ঝঞ্রাবায়ু ও তাহার প্রেরিত সেনাবাহিনীর কৃত তাণ্ডব লীলাও প্রত্যক্ষ করিলাম । শত্রুদল কোথাও স্থির হইয়া অবস্থান করিতে সক্ষম হইতেছিল না । অগ্ি প্রজ্বলিত করা তাহাদের পক্ষে ছিল অসম্ভব ৷ তাৰু খাটাইয়া রাখাও ছিল তাহাদের সাধ্যাতীত । এমন এক পরিস্থিতিতে, আবূ সুফিয়ান বলিল, আমার কুরাইশ ভাইসব! প্রত্যেকেই যেন সতর্কতার সহিত তাহার সাথীর প্রতি লক্ষ্য রাখে । হযরত হুযায়ফা (রা) বলেন, এমন সময় আমার পাশে বিদ্যমান এক ব্যক্তির হাত ধরিয়া আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কে ? সে বলিল, আমি অমুকের পুত্র অমুক । অত:পর আবু সুফিয়ান কুরাইশ গোত্রকে ডাকিয়া বলিল, ভাইসব! আল্লাহ্র কসম, তোমরা এমন স্থানে নহ, যেখানে অবস্থান করা যায় । আমাদের ঘোড়া উট সবই ধ্বংস হইয়াছে। বনু কুরায়যা আমাদের সহিত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে। তাহারা আমাদের সহিত দু:খজনক ব্যবহার করিয়াছে। আমাদিগকে তাহারা বড় কষ্ট দিয়াছে। আর এই ঝঞ্রাবায় তো আমাদিগকে অস্থির করিয়া ছাড়িয়াছে, যাহা তোমরা প্রত্যক্ষ করিতেছ 1 আমরা নিরাপদে খাবার পাকাইতে সক্ষম নই । আগুন জ্বালানও আমাদের পক্ষে সম্ভব নহে আর তাবু খাটাইয়া রাখাও আমাদের সাধ্যের বাহিরে। এই পরিস্থিতিতে আর এখানে অবস্থান করা যায় না এবং তোমরা রওয়ানা হও আমি তো রওয়ানা হইবার জন্য প্রস্তুত । এই কথা বলিয়া তিনি স্বীয় উটের দিকে ছুটিলেন। উট তাহার বাধা ছিল, উহার প্রতি লক্ষ্য না করিয়াই তিনি উহার উপরে আরোহণ করিয়া বসিলেন এবং পরপর তিনবার উহাকে ছড়ি দ্বারা আঘাত করিলেন, কিন্তু বাধা উট তাহার স্থানেই দাড়াইয়া রহিল। রাসূলুল্লাহ্‌ (সা) যদি আমাকে নতুন কোন ঘটনা না ইবন কাছীর_-৬ (৯ম)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।