তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents 80 তাফসীরে ইব্ন কাছীর আমি মদীনায় রওনা হইলাম এবং ঝড়ো হাওয়া শীই শাই করিতে লাগিল এবং আমি উহার মধ্য দিয়াই চলিতে লাগিলাম আর যেই সাহাবীর সহিত আমার সাক্ষাৎ হইল আমি তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রত্যাবর্তন করিবার জন্য বলিলাম । হযরত ইব্‌ন উমর (রা) বলেন, আমি যাহাকেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই বার্তা পৌছাইলাম সে আর অন্যদিকে তাহার ঘাড় না মুড়িয়া সোজা রাসূলুল্লাহ্‌ (সা) এর পানে রওয়ানা হইল । হযরত ইব্‌ন উমর (রা) বলেন, আমার একটি ঢাল ছিল। ঝড়ো হাওয়া উহাকে উল্টাইয়া আমার উপরে ফেলিয়া দিল । উহাতে একটি লোহাও ছিল। ঝড়ো হাওয়া SEE TS RTA A HAT 0 করিয়া দিলাম । (84,5410, 54,5 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের সাহায্যার্থে অদৃশ্য সেনারাজী অর্থাৎ ফেরেশৃতা প্রেরণ করিলেন, যাহারা কাফিরদের অন্তর প্রকম্পিত করিল এবং তাহাদিগকে ভীত-সন্তরস্ত করিয়া তুলিল । অত:পর প্রত্যেক গোত্রের সর্দার তাহার গোত্রকে বলিল, হে অমুক গোত্র! তোমরা আমার নিকট একত্রিত হও । তাহার আহ্বানে সকলে একত্রিত হইলে গোত্র সার বলিল, তোমরা বাচিবার পথ অবলম্বন কর। তোমরা বিপদ হইতে মুক্তি পাইবার পথ ধর । তাহাদের অন্তরে আল্লাহ্‌ তাআলা ভয়-ভীতি সৃষ্টি করিয়া দিয়াছিলেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ইয়াযীদ ইব্ন যিয়াদ এর মাধ্যমে মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাযী (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, একবার কুফার অধিবাসী একজন যুবক হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা)-কে বলিল, হে আবূ আব্দুল্লাহ্‌! আপনি কি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছেন এবং তাহার সাহচর্য লাভ করিয়াছেন ? তিনি বলিলেন, আমার ভ্রাতুম্পুত্র! হা, এই সৌভাগ্য আমি লাভ করিয়াছি যুবক জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত কেমন ব্যবহার করিতেন ? তিনি বলিলেন, আল্লাহ্র কসম, আমরা তাহার জন্য জীবন বিসর্জন দিতে দ্বিধা করিতাম না! আমার জবাব শুনিয়া যুবক বলিল, আল্লাহ্‌র কসম, আমরা যদি রাসূলুল্লাহ্‌ (সা)-কে পাইতাম তবে তাহাকে মাটিতে পা-ও রাখিতে দিতাম না। তাহাকে আমাদের কাধে তুলিয়া লইতাম ৷ যুবকের কথা শুনিয়া হযরত হুযায়ফা (রা) বলিলেন, ভাতিজা! খন্দকের যুদ্ধকালে যদি তুমি আমাদের অবস্থা দেখিতে পাইতে তবে তোমার মন্তব্য ভিন্ন হইত । তবে শুন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) গভীর রাত্র পর্যন্ত সালাত পড়িলেন, অত:পর তিনি একটু তাকাইয়া বলিলেন, কে আছে এমন, যে শত্রুর সংবাদ লইয়া আসিতে পারে ? রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে এই কথাও বলিলেন যে, সে নিরাপদে প্রত্যাবর্তন করিবে এবং আল্লাহ্‌ তাহাকে বেহেশতে প্রবিষ্ট করিবেন । কিন্তু তাহার এই আহ্বানে কেহ সাড়া দিল না। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) আরো দীর্ঘক্ষণ পর্যন্ত সালাত

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।