তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ইয়াসীন ৩৮৩ রাসূলুল্লাহ্‌ (সা) হইতে উল্লেখিত এই সব কবিতা আবৃত্তির ঘটনা আলোচ্য আয়াতের বিরোধী নহে । কারণ আল্লাহ্‌ তা'আলা তাহাকে কাব্য রচনা শিক্ষা দেন নাই । বরং তিনি তাহাকে শিক্ষা দিয়াছেন পবিত্র কুরআন- MED PES LIS RE bs OS 5 52 LLM LY 3 যাহার নিকট না সম্মুখ দিয়া আর না পশ্চাৎ দিয়া বাতিল আসিতে পারে। উহা পরম প্রজ্ঞাময় প্রশংসিত মহান সত্তার পক্ষ হইতে অবতারিত । পবিত্র কুরআন কবিতা নহে, স্বরচিত গ্রন্থও নহে, আর ইহা যাদুও নহে, যেমন মূর্খ কুরাইশ কাফির ভ্রান্তলোকেরা ইহার সম্পর্কে মন্তব্য করিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্বভাব যেমন ইহার বিরোধী ছিল, শরীয়তও তাহাদের এই মন্তব্যকে অস্বীকার করে। ইমাম আবূ দাউদ (র) বলেন, উবায়দুল্লাহ ইব্‌ন আমর আব্দুল্লাহ ইব্‌ন সুওয়াইদ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি $ EE TOE EEE ESC WE UUs cpt lol sll LiL যদি আমি মদ পান করি, কিংবা তাবীজ লটকাই অথবা কাব্য রচনা করি তবে আমাকে যে পবিত্র কুরআন দান করা হইয়াছে ইহার তুলনায় আমি পরোয়াই করি না। রেওয়ায়েতটি কেবল ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রহমান ইব্‌ন মাহদী (র) আবূ নাওফিয (র) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত আয়িশা (রা)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্‌ (স) কি নিজের পক্ষ হইতে বিষয় ছিল। হযরত আয়িশা (র) হইতে আরো বর্ণিত $ tbe lL Le Les olk ECE রাসূলুল্লাহ্‌ (সা) ব্যাপক অর্থ বিশিষ্ট দু'আ পসন্দ করিতেন, ইহা ব্যতীত আর যাহা কিছু উহা ত্যাগ করিতেন । ইমাম আবূ দাউদ (রা) বলেন, আবুল অলীদ তায়ালিসী (রা) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন 8 1) 4 4 0 be AALS EY অর্থাৎ কবিতা দ্বারা তোমাদের কাহারও পেট ভর্তি হইবার পরিবর্তে পূজ দ্বারা ভর্তি হওয়া উত্তম । অন্য সূত্রে কেবল আবূ দাউদই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে সূত্রটি ইমাম বুখারী ও মুসলিম এর শর্ত মুতাবিক । কিন্তু তাহারা হাদীসটি বর্ণনা করেন নাই ।

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।