Contents সূরা ইয়াসীন ৩৭৯ অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ SEN HLM a পর শক্তি দান করিয়াছেন এবং শক্তি ও ক্ষমতার পর তিনি পুনরায় দুর্বল ও বৃদ্ধ করেন। তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান । আরো ইরশাদ হইয়াছে ১১ ১০ 0 IS A ek 75 ০ তোমাদের মধ্যে হইতে কতেককে তো অনেক বৃদ্ধ করা হয়, যাহাতে সে জানিবার পর অজ্ঞ হইয়া যায়। পার্থিব জীবন যে ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরদিন অবস্থান করিবেন না, স্থানান্তর করিতেই হইবে, আল্লাহ্ আলোচ্য আয়াতের মাধ্যমে ইহাই জানাইয়াছেন । ০ এ, ০১০5১33051 তবুও কি তাহারা বুঝিবেনা? অর্থাৎ তাহাদের চিন্তা করিয়া দেখা উচিৎ যে, সৃষ্টির প্রথম দিকে তাহাদের অবস্থা কি ছিল, অবশেষে তাহার বয়স বৃদ্ধি হইয়াছে এবং বার্ধক্যের শেষ পর্যায়ে পৌছায়াছে। যেন তাহারা বুঝিতে পারে যে, মূলত: তাহাদিগকে অন্য এক জগতের জন্যই সৃষ্টি করা হইয়াছে, যাহা চিরস্থায়ী । যেখান হইতে আর স্থানান্তর ঘটিবে না, আর তাহা হইল পরকাল । 4 5১৬০০ 55 455 আর আমি তাহাকে কাব্য শিখাই নাই আর উহা তাহার জন্য শোভনীয়ও নহে । অর্থাৎ হযরত মুহাম্মদ (সা) কে কাব্য শিক্ষা দেওয়া হয় নাই । তিনি কবি ছিলেন না । কাব্য তাহার স্বভাবগতও নহে। অতএব তিনি উহা পসন্দ করেন না এবং ভাল কোন কবিতা রচনাও করিতে পারিতেন না । বর্ণিত আছে, তিনি অন্যের কোন কবিতা ভালভাবে মুখস্থ করিতে পারিতেন না কিংবা পূর্ণ করিতে পারিতেন না। আবূ যুরআ রাজী (র) বলেন, ইসমাঈল ইব্ন মুজাহিদ (র) তাহার পিতার মাধ্যমে হযরত শা‘বী (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, আব্দুল মুত্তালিবের কোন সন্তান নারী হউক কিংবা পুরুষ, কাব্য রচনা করিতে পারিতনা- এমন ছিলনা ৷ কেবল মাত্র রাসূলুল্লাহ্ (সা)-ই ইহার একমাত্র ব্যতিক্রম । ইব্ন আসাকির (র) উৎবাহ ইব্ন আবূ লাহব এর জীবনীতে ইহা উল্লেখ করিয়াছেন। ইবৃন আবু হাতিম (র) বলেন, আমার পিতা হাসান বসরী (র) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) এই কবিতাংশ আবৃত্তি করিতেন $ Lal all lly SUV < তখন হযরত আবূ বকর (রা) বলিলেন, কবিতাটি এইরূপ নহে, বরং এইরূপ A all SLY EL 444 অত:পর হযরত আবূ বকর কিংবা হযরত উমর (রা) বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহ্র রাসূল ।
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।