Contents ৩৭৬ তাফসীরে ইব্ন কাছীর যথেষ্ট । এবং আমলনামা লেখক আমার সন্মানিত ফেরেশতাগণ ৷ অতঃপর তাহার মুখে মোহার লাগাইয়া দেওয়া হইবে তাহার অংগগুলকে বলা হইবে, তোমরা ইহার আমল সম্পর্কে বল । তখন তাহার অংগসমূহ তাহার সমস্ত কর্মকাণ্ড খুলিয়া খুলিয়া বলিবে। তখন সে তাহার মুখকে বলিবে, তোমাদের ধ্বংস হউক, তোমাদের সর্বনাশ হউক, তোমাদের পক্ষ হইতেই তো আমি প্রতিবাদ করিতেছিলাম ৷ ইমাম মুসলিম ও নাসায়ী উভয়ই হাদীসটি আবূবকর ইব্ন আবূ নযর (র) সুফিয়ান সওরী (র) হইতে অত্র সুত্রে বর্ণনা করিয়াছেন ইমাম নাসায়ী (র) বলেন, সুফিয়ান হইতে আশজাঙঈ ব্যতীত অন্য কেহ্ বর্ণনা করিয়াছেন বলিয়া আমি জানিনা । বস্তুত: হাদীসটি গরীব। 1০ <! আব্দুর রাজ্জাক (র) বলেন, মা'মার (র) বাহয ইব্ন হাকীমের দাদা হইতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন £ Saale Js Us Alsi Salil le asi aesinS 5 -LALIS IAS তোমাদিগকে মুখ বন্ধ করিয়া ডাকা হইবে, অত:পর সর্ব প্রথম তোমাদের সম্পর্কে উক্ু ও হাতকে জিজ্ঞাসা করা হইবে৷ ইমাম নাসায়ী (র) মুহাম্মদ ইব্ন রাফে (র) এর মাধ্যমে সুফিয়ান ইব্ন উয়ায়নাহ (র) সুহাইল (র) হইতে তাহার পিতার মাধ্যমে হযরত আবু হুরায়রা (রা) হইতে এবং তিনি রাসুলুল্লাহ (সা) হইতে কিয়ামত সম্পকীয় একটি দীর্ঘ হাদীসে বর্ণনা করিয়াছেন। উহাতে রহিয়াছে, তৃতীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইবে, তুমি কে? সে বলিবে, আমি আপনার বান্দা । আপনার প্রতি, আপনার নবীর প্রতি ও আপনার কিতাবের প্রতি ঈমান আনিয়াছি, সাওম রাখিয়াছি সালাত পড়িয়াছি, সদকা করিয়াছি। ইহা ছাড়া আরো অনেক সৎ কাজের কথা সে উল্লেখ করিবে । রাসূলুল্লাহ্ (সা) বলেন, তখন তাহাকে বলা হইবে, আচ্ছা, আমি তোমার কার্য কলাপের উপর সাক্ষী পেশ করিবে না । তখন সে কিছুক্ষণ চিন্তা করিবে, কে সাক্ষী হইবে? ইহার পরই তাহার মুখ বন্ধ করিয়া দেওয়া হইবে । তাহার উরুকে বলা হইবে তুমি কথা বল । তখন তাহার উরু, তাহার মাংশ ও তাহার হাডিডসমূহ তাহার কৃত কর্মের সাক্ষ্য দিবে বস্তুত সে একজন মুনাফিক, যাহার উপর আল্লাহ্ অসন্তুষ্ট । ইমাম মুসলিম ও আবূ দাউদ সুফিয়ান এর সূত্রে দীর্ঘ হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ওকবাহ ইব্ন আমির (র) হইতে * বর্ণিত । তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছেন £ ESE চা AEC CEE RT Ler EEE EEE ie ERE 1 2 CE
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।