তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ‘ সূরা ইয়াসীন ৩৫৭ Ui 5১৯5 ১০০১ 1১5 আর সূর্য উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ভ্রমণ করে। এর দুইর্টি অর্থ করা হইয়াছে। একটি অর্থ হইল আরশের নীচে যেই অংশটি উহার নিকটবতী উহাই হইল সূর্যের অবস্থানের স্থান। এই অর্থে কেবল সূর্যই নয় বরং সারা মাখলুকই আরশের নীচে অবস্থিত । কারণ আরশ সকল মাখলুকের উপরে অবস্থিত এবং ইহা গোলাকার নয় যেমন বহু বিজ্ঞানীদের ধারণা ইহাই । বরং আরশ গম্বুজের ন্যায় স্তম্ভ বিশিষ্ট । ফিরিস্তাগণ উহাকে বহন করিয়া আছেন । মানুষের মাথার উপরে যেই জগৎ উহার উপরে আরশ অবস্থিত । কুববাতুল ফালাক-এ সূর্য দ্বিপ্রহরে অবস্থান করে তখন উহা সেখান হইতে আরশের অধিক নিকটবতী হয়। আবার যখন প্রদক্ষিণ করিতে করিতে চতুর্থ ফালাকের এ স্থানের বিপরীত স্থানে অবস্থান করে তখন অর্ধরাত্র হয় এবং তখন উহা আরশ হইতে সর্বাধিক দূরে অবস্থান করে। এবং তখনই সে উহাকে সিজদা করে এবং পুনরায় উদয় হইবার জন্য অনুমতি প্রার্থনা করে যেমন এই বিষয়ে একাধিক হাদীস বর্ণিত হইয়াছে ইমাম বুখারী (র) বলেন, আবূ নুআইম (র) হযরত আবূ যর (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি সূর্য অস্ত যাইবার ' সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত মসজিদে ছিলাম ! তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, হে আবূ যর! তুমি জান কি, বাহ ও তাহার রাসূল ভাল জানেন । তিনি বলিলেন ৪ Tk FEET HEEL ATES EPEC RATE অর্থাৎ সূর্য চলিতে থাকে, এমনকি উহা আরশের নীচে গিয়া সিজদা দেয় । উল্লেখিত আয়াতে ইহারই উল্লেখ করা হইয়াছে। আব্দুল্লাহ যুবাইর হুমাইদী (র) হযরত আবৃূযর (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট U4 ০] 5৮৯5 ০০১১ এর তাফসীর, সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, সূর্যের অবস্থানের স্থান হইল আরশের নীচে । ইমাম বুখারী (র) এখানে এইরূপ বর্ণনা করিয়াছেন । তিনি একাধিক স্থানে হাদীসটি বর্ণনা করিয়ছেন। ইমাম ইব্‌ন মাজাহ ব্যতীত অন্যান্য ইমামগণ আ'‘মাশের বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন উবাইদ (র) হযরত আবূ যর (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, একবার আমি সূর্য অস্ত যাইবার সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত মসজিদে ছিলাম । তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন oll LA 051 4444 550, < হে আৰু যর! তুমি জান কি, সূর্য কোথায় যাইতেছে? আমি বলিলাম, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন ।

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।