তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ইয়াসীন ৩৪৯ এমন ব্যবহার করিব, যাহা তোমাদের ভাল লাগিবেনা ৷ ইহা শুনিয়া সাকীফ গোত্রীয় লোকেরা রাগান্বিত হইল । তখন তিনি বলিলেন, হে সাকীফ গোত্রীয় লোকেরা! এই লাত ও উজ্জা কোন কাজেরই নহে । তোমরা ইসলাম গ্রহণ কর, নিরাপদে থাকিবে। হে আহনাফ গোৱত্রীয় লোকেরা! এই লাত ও উজ্জা কোন কাজের নহে। তোমরা ইসলাম গ্রহণ কর, নিরাপদে থাকিবে। ইহা তিনি তিনবার বলিলেন । ইহা শুনিয়া এক ব্যক্তি তাহাকে তীর নিক্ষেপ করিল, যাহা তাহার শরীরে আঘাত করিল এবং এইভাবে তিনি নিহত হইলেন । রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট এই সংবাদ পৌছাইলে তিনি বলিলেন 1১ el aI Cs al TSMC IU TALEO ১] অৰ্থাৎ ইহার উপমা হইল, সূরা-ই ইয়াসীন-এ যে মু'মিনের কথা উল্লেখ করা হইয়াছে তাহার মত। যে এই কথা বনলিয়াছিল, হায়! আমার সম্পৃদায় যদি জানিতে পারিত, কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন ও সম্মানিত করিয়াছেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (রা) আব্দুল্লাহ ইব্‌ন আব্দুর রহমান ইব্ন মা'মার ইব্‌ন হারম্‌ এর মাধ্যমে কাব ইব্‌ন আহবার বর্ণনা করিয়াছেন । একবার তাহার নিকট জিজ্ঞাসা করিল, তুমি কি এই সাক্ষ্য দাও যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল, তখন সে বলিল, হ্যা । সে পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি কি সাক্ষ্য দাও, আমি আল্লাহ্র রাসূল? তখন সে বলিল, তুমি কি বলিতেছ আমি শুনিতে পাইতেছি না। তখন মুছায়লামাহ বলিল, তোমার প্রতি আল্লাহ্র লানত ৷ তুমি ইহা শুনিতে পাইতেছ এবং উহা শুনিতে পাওনা? ইহার জবাবে সে বলিল; হ্যা, তখন মুছায়লামাহ তাহার এক একটি অংগ কাটিতে লাগিল । সে তাহাকে একই প্রশ্ব করিত এবং হাবীব তাহাকে একই জওয়াব দিত ৷ এইভাবে তাহার মৃত্য ঘটিল । কা'ব যখন শুনিলেন যে, তাহার নাম হাবীব, তখন তিনি বলিলেন, আল্লাহ্র কসম, সূরা-ই ইয়াসীন-এ যে মাজলুম মু’মিনের উল্লেখ করা হইয়াছে তাহার নামও ছিল হাবীব । Tne at basal be <5 SL UB LG ৮5 আমি তাহার মৃত্যুর পর আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হাবীবকে হত্যা করিবার পর তিনি তাহার সম্প্রদায় হইতে ইহার প্রতিশোধ গ্রহণ করিয়াছিলেন। কারণ তাহারা আল্লাহ্র প্রেরিত রাসূলগণকে অমান্য করিয়াছিল এবং তাহার অলীকে হত্যা করিয়াছিল । আল্লাহ্‌ তা'আলা ইহাও জানাইতেছেন যে, তিনি তাহাদিগকে ধ্বংস করিবার জন্য আকাশ হইতে কোন ফেরেশতা প্রেরণ করেন নাই এবং ইহার প্রয়োজনও ছিলনা । বরং তাহাদিগকে ধ্বংস করা ছিল তাহার পক্ষে অতি সহজ ব্যাপার । ইসহাক তাহার জনৈক সাথীর মাধ্যমে হযরত' ইব্‌ন. মাসউদ (রা) হইতে এই তাফসীরে তিনি আলোচ্য আয়াতের অর্থ করিয়াছেন, আমি তাহাদিগকে

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।