Contents সূরা ইয়াসীন ৩৩৩ হইয়া পড়ে । অতএব এই কিরাত অনুসারে আয়াতের অর্থ হইবে-- আমি তাহাদিগকে বিশেষ চক্ষুরোগে আক্রান্ত করিয়াছি । আব্দুর রহমান ইব্ন যায়েদ ইব্ন আসলাম (র) বলেন, আল্লাহ্ তা'আলা কাফিরদের ঈমান ও ইসলামের মাঝে এইসব প্রাচীর প্রতিষ্ঠা করিয়াছেন এবং এই কারণে তাহারা ঈমান ও ইসলাম গ্রহণ করিতে সক্ষম হইবে না। অত:পর তিনি এই আয়াত পাঠ করিলেন $ Yl যাহাদের উপর তোমার প্রতিপালকের কালিমা প্রতিষ্ঠিত হইয়াছে তাহারা সমস্ত নিদৰ্শন আসিলেও ঈমান আনিবেনা যাবৎ না তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিতে পাইবে । অত:পর আব্দুর রহমান ইব্ন যায়েদ (র) বলিলেন, যাহাকে আল্লাহ্ তা'আলা বাধা দিয়া রাখেন, সে সেই বাধা অতিক্রম করিতে পারে কিভাবে? ইকরিমাহ (র) বলেন, একবার আবূ জাহ্ূল বলিল, যদি আমি মুহাম্মদ (সা)-এর দেখা পাই তবে আমি তাহাকে এই করিব আর এই করিব । তখন এই আয়াত নাযিল হয় ৪ WY el Yul alice os Lilan Ul লোকজন তাহাকে বলিত, মুহাম্মদ (সা) এই, কিন্তু সে তাহাকে দেখিতে পাইত না, সে বলিত সে কোথায়? সে কোথায়? মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, ইয়াধীদ ইব্ন যিয়াদ (র) ..... মুহাম্মদ ইব্ন কা’ব (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার লোকজন বসা ছিল, এমন সময় হইতে পারিবে এবং মৃত্যুর পরে তোমাদিগকে জীবিত করিয়া পুনরুখিত করা হইবে এবং জর্দানের বাগানসমূহ অপেক্ষা তোমরা উত্তম বাগানের অধিকারী হইবে। আর তাহার বিরোধিতা করিলে এখানে তোমরা লাঞ্ছনার মৃত্যুবরণ করিবে এবং মৃত্যুর পর তোমাদিগকে পুনরায় জীবিত করিয়া উত্ধিত করা হইবে এবং তোমাদিগকে আগুনের শাস্তি ভোগ করিতে হইবে । আজ তাহাকে আসিতে দাও । এমন সময় রাসূলুল্লাহ্ (সা) তাহাদের নিকট বাহির হইলেন, তখন তাহার হাতে ছিল এক মুষ্টি মাটি । তিনি সূরা ইয়াসীন এর প্রথম হইতে ১১-০১১১ 4% পর্যন্ত পাঠ করিতে করিতে তাহাদের মাথায় উহা নিক্ষেপ করিয়া তীহার প্রয়োজনে চলিয়া গেলেন। অথচ তাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর বাহির হইবার অপেক্ষায়ই সারারাত্র তাহার গৃহ দ্বারে পড়িয়া রহিল । অবশেষে এক ব্যক্তি ঘর হইতে বাহির হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা কিসের জন্য এখানে অপেক্ষা করিতেছ ? তাহারা বলিল, আমরা তো মুহাম্মদ (সা)-এর অপেক্ষায়
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।