Contents ৩৪ তাফসীরে ইব্ন রিসালাতের যে দায়িত্ তাহাদের উপর অর্পণ করা হইয়াছে উহা তাহারা যথাযথ পৌচছাইয়া দিবেন এবং একে অপরের সাহায্য করিবেন । যেমন ইরশাদ হইয়াছে ৪ ral EIN le SSS LM JU ai ii ail as Ld Ge ala oon Gl reali JU Al Ld অর্থাৎ যখন আল্লাহ্ তা‘আলা আম্বিয়ায়ে কিরামের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন যে, তোমাদিগকে যে কিতাব ও হিকমত দান করিয়াছি; অতঃপর তোমাদের এই কিতাব ও হিকমতের সমর্থনকারী রাসূলের আগমন ঘটিবে তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে ও তাহার সাহায্য করিবে। আল্লাহ্ তাহাদিগকে আরো বলিলেন, তোমরা কি ইহা স্বীকার করিয়াছ এবং দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছ ? তাহারা বলিলেন, আমরা স্বীকার করিয়াছি। আল্লাহ্ বলিলেন, তবে সাক্ষী থাক, আমিও তোমাদের সহিত সাক্ষী থাকিলাম। এই আয়াতে আম্বিয়ায়ে কিরামগণকে প্রেরণ করিবার পর তাহাদের নিকট হইতে যে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছিল তাহার উল্লেখ করা হইয়াছে। আলোচ্য আয়াতেও সেই একই ধরনের অঙ্গীকারের উল্লেখ করা হইয়াছে । আমঙ্বিয়ায়ে কিরামের মধ্য হইতে পীচজন উলুল আযম ও দৃঢ়চেতা রাসূলেরও ইহাতে উল্লেখ করা হইয়াছে। প্রথমে সাধারণভাবে সকল আশম্বিয়ায়ে কিরামের উল্লেখ করা হইয়াছে এবং পরে বিশেষভাবে এ পীচজন রাসূলেরও উল্লেখ করা হইয়াছে। নিম্নের এই আয়াতেও এ পীচজন রাসূলের কথা আল্লাহ্ তা'আলা উল্লেখ করিয়াছেন ৪ SL LMS MG Sie LOIN te DEAS YG bi ball Bl celal ie Gal অর্থাৎ আল্লাহ্ তা'আলা তোমাদের দ্বীনের এ বিষয়ের নির্দেশ দিয়াছেন যাহার নির্দেশ তিনি নূহকে দিয়াছিলেন আর তোমার প্রতিও ওহীর মাধ্যমে উহাই প্রেরণ করিয়াছি এবং ইব্রাহীম, মূসা ও ঈসা (আ)-কে যাহার নির্দেশ দিয়াছি তাহা এই যে, তোমরা দ্বীন কায়েম কর, বিচ্ছিন্ন হইও না। এই আয়াতে আল্লাহ্ তা'আলা পৃথিবীতে আল্লাহ্র প্রথম পয়গম্বর হযরত নূহ ও তাহার সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা)-এর উল্লেখ করিয়াছেন এবং মধ্যবর্তী তিনজন রাসূলকে পর্যায়ক্রমে উল্লেখ করা হইয়াছে। অত্র আয়াতে যেই অসিয়ত ও নির্দেশের উল্লেখ করা হইয়াছে আলোচ্য আয়াতে ইহার উপর আমল করিবার জন্যই অঙ্গীকার গ্রহণ করা হইয়াছে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ IAI ba ILI HHL bb LAAT
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।