Contents ৩২২ তাফসীরে ইব্ন কাছীর আমল ও রাত্রিবেলা তাহাদের দিনের আমল পর্যায়ক্রমে পৌছিতে থাকে তাহার আবরণ হইল আলো কিংবা আগুন । তিনি তাহার আলোর পদদা উন্মোচন করিলে সৃষ্ট জীবের সব কিছুই তাহার নূরের তাজাল্লিতে জ্বলিয়া ছারখার হইয়া যাইত ৷ ইব্ন জারীর আবূ ওয়ায়েল হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) এর কাছে এক ব্যক্তি আসিল । তিনি প্রশ্ন করিলেন, কোথা হইতে আসিয়াছ? সে বলিল, সিরিয়া হইতে । তিনি প্রশ্ন করিলেন, কাহার সহিত দেখা করিয়াছ? সে বলিল, কা’বের সহিত দেখা করিয়াছি। তিনি প্রশ্ন করিলেন, সে কি হাদীস বর্ণনা করিয়াছে? সে বলিল, আমাকে এই হাদীস শুনাইয়াছে যে, আকাশমণ্ডলী ফেরেশতাদের কাধে পরিক্রমারত রহিয়াছে। তিনি প্রশ্ন করিলেন, তুমি কি উহা বিশ্বাস করিয়াছ না অবিশ্বাস করিয়াছ? সে বলিল, বিশ্বাস কি অবিশ্বাস কোনটাই করি নাই । তিনি তখন বলিলেন, কা'ব সঠিক বলে নাই । আল্লাহ্ পাক বলেন-নিশ্চয় আল্লাহ্ আকাশগ্ডলী ও ভূমণ্ডল ধারণ করিয়া রহিয়াছেন। আমি যদি উহাদিগকে ধারণ না করিতাম তাহা হইলে আমার পরে আর কেহই উহার পতন ঠেকাইতে পারিত না । কা’ব ও ইব্ন মাসউদ (রা) সম্পর্কিত এই বর্ণনাটি বিশ্বস্ত সূত্রে বর্ণিত হইয়াছে। অত:পর ইব্ন জারীর (র) ইব্ন হুমায়েদ ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন যে, জুন্দব আল বাজালী সিরিয়ায় কা’বের সাথে দেখা করিয়াছিলেন। অত:পর তিনি অনুরূপ বর্ণনা প্রদান করেন। তিনি আরও বলেন £৪ ইয়াহিয়া ইব্ন ইবরাহীম ইব্ন মুযাইয়ান তালাইতশী (র) ‘সিয়ারুল ফুকাহা' গ্রন্থে উক্ত আছারটি মুহাম্মাদ ইব্ন ঈসা ইবন আকী’ এর সূত্রে আমাশ (র) হইতে বর্ণিত আছে। অত:পর তিনি আবদুল মালিক ইবন হাসানাইন ইব্ন ওহব (র) সূত্রে মালিক (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, আকাশমণ্ডলী পরিক্রমারত নহে; বরং স্থির । তিনি আলোচ্য আয়াতটি দলীল হিসাবে পেশ করেন। তাহা ছাড়া এই হাদীসটিও উল্লেখ করেন-নি্চয় পশ্চিম আকাশে একটি তওবার দরজা খোলা রহিয়াছে। উহা সর্বদা খোলা থাকিবে; যতক্ষণ না পশ্চিম দিকে সূর্যের উদয় ঘটিবে । আমি বলিতেছি হাদীসটি সহীহ গ্রন্থে বর্ণিত রহিয়াছে। (আল্লাহ্ তা‘আলাই সর্বাধিক জ্ঞাত) । 7° ra BASEN APNE og OEE EMU 2 (£Y) ণ Wr 2 ১৯7 ৰথে EEA AEC ৰ, oY cS)
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।