তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩১৪ তাফসীরে ইব্ন কাছীর মোট কথা এই জন্যই তোমার আবেদন নাকচ করা হইল যে, তোমরা প্রত্যাবর্তন করিয়াও আমার নিষিদ্ধ কাজে আত্মনিয়োগ করিবে । তাই আল্লাহ্‌ বলেন ৪ SU LSU HSS bs CS SSL RE UAE ~li অর্থাৎ আমি কি তোমাদিগকে এতটুকু আয়ু দান করি নাই যাহাতে তোমরা সতর্ককারীর সতর্কতায় সাবধান হইতে পারিতে ? অথচ তোমাদের কাছে সতর্ককারী আসিয়াছিল। এখানে তাফসীরকারগণ আয়ুর পরিমাণ নিয়ে মতভেদ প্রকাশ করিয়াছেন। আলী ইব্ন হুসায়ন ওরফে যয়নুল আবেদীন (র) বলেন £ আয়াতে নির্দেশিত আয়ু হইল অন্যুন সতের বছর । কাতাদা বলেন ঃ জানিয়া রাখ, যতটুকু বয়সে দ্বীন মানার জন্য জবাবদিহী করিতে হইবে, এই আয়াতে সেই হায়াতের কথাই বলা হইয়াছে এবং উহা আঠারো বছর । আবূ গালিব শায়বানীও ইহা বলিয়াছেন। আব্দুল্লাহ ইব্ন মুবারক (র) ওয়াহাব ইব্ন মুনাববাহ হইতে বৰ্ণিত । আলোচ্য আয়াতে নির্দেশিত আয়ু হল বিশ বছর । হুশাইম (র) ..... হাসান (রা) থেকে বর্ণিত । সেই বয়স হইল চল্লিশ বছর । হুশাইম (র) মাসরূক (র) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন তোমাদের কেহ চল্লিশ বৎসর বয়সে উপনীত হইবে তখন যেন সে আল্লাহ্র কাছে পানাহ চায় । ইব্ন আব্বাস (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর বলেন £ ইব্‌ন আব্দুল আলা (র) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন $ আল্লাহ্‌ তাআলা বনী আদমকে পাকড়াও করার জন্য আলোচ্য আয়াতে যে বয়সের কথা বলিয়াছেন তাহা হইল চল্লিশ বৎসর । ইব্‌ন জারীর এই মতটি গ্রহণ করিয়াছেন। অবশ্য তিনি সুফিয়ান ছাওরী ও আব্দুল্লাহ ইব্‌ন ইদরীস (র) আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেনঃ আল্লাহ্‌ তা'আলা বনী আদমকে জবাবদিহী করার: জন্য আলোচ্য আয়াতে যে বয়ঃসীমা নির্ধারণ করিয়াছেন তাহা হইল ষাট বৎসর । ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত হাদীস বিশুদ্ধ । মূলত উহার বক্তব্যও বিশুদ্ধ । অবশ্য ইব্‌ন জারীরের ধারণা যে, হাদীসটি বিশুদ্ধ নয়। কেননা ইহার বর্ণনাকারীদের মধ্যে এমন লোকও রহিয়াছে, যাহাদের ব্যাপারে সর্তক থাকা উচিত । আমরা এই বর্ণনার সমর্থনে অন্য বর্ণনার উদ্ধৃত করিতেছি। আসবাগ ইব্‌ন নাবাতা হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতে যে বয়সের দিকে ইংগিত করিযাছেন তাহা হইল ষাট বছর । ইব্‌ন আবূ হাতিম ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ নবী করীম (সা) ' বলেন, কিয়ামতের দিন ডাকা হইবে ‘হে ষাট বছরের আদম সন্তানবৃন্দ!’ আল্লাহ্‌ পাক বর্ণিত আয়াতের মধ্যে এই দলের কথাই বলিয়াছেন।

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।