তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩১২ তাফসীরে ইব্ন কাছীর {1% Gas JIE ad YL ISEA HEGEL 25 (OV) are / ND Ed A270 » ., SAIC EEA CAV TG ETAL SEE 2 J tC» ’ /e w ll, RC 3) eg, TS ORS Cs GABLE BIS HIBS ৩৬. কিন্তু যাহারা কুফরী করে তাহাদিগের জন্য আছে জাহান্নামের আগুন । উহাদিগের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে, তাহারা মরিবে । এবং উঁহাদিগের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না। এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি । ৩৭. সেখানে তাহারা আর্তনাদ করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক! আমাদিগকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না । আল্লাহ বলিবেন, আমি কি তোমাদিগকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে, তখন কেহ্‌ সতর্ক হইতে চাহিলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল। সুতরাং শাস্তি আস্বাদন কর; যালিমদের কোন সাহায্যকারী নাই । তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা ভাগ্যবানদের বর্ণনা শেষ করিয়া এখন হতভাগাদের অবস্থা বর্ণনা করিতেছেন। আল্লাহ্‌ বলেন $ LD eh AEN SL A bl অর্থাৎ যাহারা কুফরী করিযাছে তাহাদের জন্য জাহান্নামের আগুন; তাহাদের মৃত্যুরও ফয়সালা হইবে না যে, তাহারা মরিয়া রেহাই পাইবে । অন্যত্র আল্লাহ্‌ বলেন ৪ ১১১১ {5 ২১০% অৰ্থাৎ সেখানে কেহ মরিবেও না, জীবস্তও থাকিবে না। মোট কথা জীবন্ত অবস্থায় দহন জ্বালা ভোগ করিতে থাকিবে । সহীহ মুসলীমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ দোযখবাসীরা দোযখে মরিবেও না, বাচিবেও না। অর্থাৎ বাচা-মরার মাঝা-মাঝি অবস্থায় থাকিবে । আল্লাহ্‌ বলেন ৪ KOE SOE CE EEE TE LE অর্থাৎ তাহারা ডাকিয়া বলিবে, হে মালিক! তোমার প্রতিপালক আমাদের ব্যাপারে মৃত্যুর ফয়সালা দিন। মালিক বলিবেন, তোমরা তো এখানে অবস্থান করিবে। মোট কথা তাহাদের যন্ত্রণাকাতর অবস্থায় মৃত্যুই তাহাদের কাছে শান্তি লাভের উপায় বলিয়া মনে হইলেও সেই পথ তাহাদের থাকিবে না।

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।