Contents ‘৩১০ তাফসীরে ইব্ন কাছীর ৩৪. এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহ্র, যিনি আমাদের দুঃখ-দুর্দশা দূরীভূত করিয়াছেন, আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল, গুণগ্রাহী । ৩৫. যিনি নিজ অনুগ্রহে আমাদিগকে স্থায়ী আবাস দিয়াছেন, যেখানে ক্লেশ আমাদিগকে স্পর্শ করে না, এবং ক্লান্তিও স্পর্শ করেনা । তাফসীর ৪ আল্লাহ্ তা'আলা জানাইয়াছেন, পূর্বোক্ত আয়াতে বর্ণিত 'মুস্তাফীন’ বা মনোনীত উন্মত তাহার বান্দাগণের মধ্য হইতে বাছাইকৃত যাহারা আল্লাহ্ রব্বুল আলামীনের তরফ হইতে অবতীর্ণ কিতাব সমূহের উত্তরাধিকারী এবং কিয়ামতের দিন স্থায়ী শান্তিধাম জার্নাতেরও অধিকারী । সেখানে তাহারা আল্লাহ্র সমীপে হাজির হইয়া নির্ধারিত দিনে প্রবেশ করিবে। Hs 25 oe ll ona (44 :,+= অৰ্থাৎ তাহাদিগকে স্বৰ্ণ ও মণি-মুক্তার তৈরি কাংকনের অলঙ্কার পরিধান করান হইবে । সহীহ হাদীসে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ মু'’মিনের অযুর স্থানগুলি পর্যন্ত অলঙ্কৃত করা হইবে । 0,২ 4১51444, অৰ্থাৎ তাহাদের পোশাক হইবে রেশমের । কেননা, পৃথিবীতে এই সকল জিনিষ তাহাদের জন্য নিষিদ্ধ ছিল । আখেরাতে তাই আল্লাহ্ তা'আলা উহাদের জন্য বৈধ করিবেন। সহীহ হাদীসে আছে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করিবে, সে জান্নাতে উহা পরিধান করিতে পাইবে না । তিনি আরও বলেন-পৃথিবীতে উহা কাফিরদের জন্য, পরকালে উহা তোমাদের জন্য । ইব্ন আবৃ হাতিম (র) বলেন, আমর ইবন সওয়াদ সুরুজী (র) ..... আবূ উসামা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূল (সা) জান্নাতবাসীর সাজ-সজ্জা সম্পর্কে বলেন, তাহারা সোনা-রূপার তৈরি কংকন দ্বারা অলংকৃত হইবে । আর মণি- মুক্তা খচিত থাকিবে । মাথায় তাহাদের শাহীতাজ শোভা পাইবে । কেশহীন দেহ বিশিষ্ট যুবক হইবে, চোখ হইবে সুরমা খচিত । SAUL CA sh dh 1/145, আর তাহারা বলিবে, সেই আল্লাহ্র সকল প্রশংসা, যিনি আমাদের সকল দুঃখ-কষ্ট দূর করিলেন। অর্থাৎ তিনি আমাদের দুনিয়া ও আখেরাতের সুদীর্ঘ দুশ্চিন্তা ও ভীতির অবসান ঘটাইলেন। আব্দুর রহমান ইব্ন যায়দ ইব্ন আসলাম (র) তাহার পিতার সূত্রে ইব্ন উমর (রা) হইতে বর্ণনা ' করেন যে, রাসূল (সা) বলেন £ লাইলাহা ইল্লাল্লাহ কালিমাধারীর জন্য কবরে ও হাশরে কোথাও ভয় নাই । আমি যেন প্রত্যক্ষ করিতেছি যে, কালেমাধারীগণ মাথা হইতে মাটি ঝারিয়া কবর হইতে উঠিতেছে, আর তাহারা বলিতেছে, সেই আল্লাহ্র প্রশংসা,
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।