Contents সূরা ফাতির ৩০৯ দিলেন-না ৷ তিমি প্রশ্ন করিলেন-শুধু কি আমার বর্ণিত হাদীস শুনার জন্য আসিয়াছ? তিনি বলিলেন, হ্যা । তখন আবু দারদা (রা) বলিলেন ৪ আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ইলম হাসিলের জন্য কোন পথ অতিক্রম করে আল্লাহ তাহার জন্য জান্নাতের পথ তৈরি করেন। আর ফেরেশতাগণ সেই তালেবে ইলমদের চলার পথে পাখা বিছাইয়া দেন এবং আকাশ ও পৃথিবীতে যত কিছু আছে সকলেই আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এমনকি নদীর মাছও। আর আবিদের উপর আলিমের মর্যাদা হইল নক্ষত্রমণ্ডলীর উপর চন্দ্রের মর্যাদার সমান। আলিমগণ নবীদের ওয়ারিছ হন । তাহারা দিরহাম বা দীনারের ওয়ারিছ নহে, তাহারা ইলমের ওয়ারিছ হন । যে ব্যক্তি উহা আহরণ করিল সে প্রাচূর্যের অংশীদার হইল। আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন মাজা কাছীর ইব্ন কায়েস হইতে উহা বর্ণনা করেন। কেহ কেহ কয়েস ইব্ন কাছীরের কথা উল্লেখ করিয়াছেন। আমরা উহার বিভিন্ন সূত্ৰ বৰ্ণনা করিয়াছি । সহীহ বুখারীর কিতাবুল ইলম এ ব্যাখ্যা গ্রন্থে সূত্রগুলি সম্পর্কিত মতভেদ বর্ণনা করিয়াছি । সূরা ‘তোয়াহা'র শুরুতে ছা’লাবা ইব্ন হাকাম (র)-এর সূত্রে রাসূলুল্লাহ্ (সা) হইতে এই হাদীসটি উদ্ধৃত করিয়াছি । রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন আলিমদিগকে বলিবেন, আমি তোমাদেরকে ইলম ও হিকমত এই জন্যই দিয়াছি যে, আমার ইচ্ছা হইল তোমাদের যাহা কিছু ভুল-ক্ৰুটি হইয়াছে তাহা ক্ষমা করিয়া দিব । আর ইহাতে আমি কাহারও পরওয়া করিব না। 5 3° “5 a 2 9 Kf IAG BA GILLIE (CY) Oi C2 Rus BBS 2S % 2 2 7 w ) 6) GILLINGHAM IE (v$) 09104, 9924 © DHE S344) 720 ‘ ie CECE Yas LENIN ত 255 (৮০) ? 2. At [4 (‘ oGS CET 35 ww ৩৩. তাহারা প্রবেশ করিবে স্থায়ী জান্নাতে, সেখানে তাহাদিগকে স্বর্ণ নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক-পরিচ্ছদ হইবে রেশমের ।
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।