Contents সূরা ফাতির ৩০৭ আর তাহারা অবশ্যই তাহাদের বোঝা বহন করিবে এবং বোঝার ওপরে আরও বোঝা তাহাদের ওপরে চাপানো হইবে । ফেরেশতাদের আলোচনায় এই সত্যই উদ্ভাসিত হইয়াছে। আর আলোচ্য আয়াতে যে তিন শ্রেণীর কথা বলা হইয়াছে, উহার মধ্যকার পাপাচারী দলকে এইভাবেই পরীক্ষা ও পরিশুদ্ধ করা হইবে । হাদীস অত্যন্ত গরীব পর্যায়ের । ইব্ন মাসউদের আছার ঃ ইব্ন জারীর (র) বলেন, ইব্ন হুমাইদ (র) .... ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, এই উন্মত তিন. ভাগে বিভক্ত । কিয়ামতের দিন এক তৃতীয়াংশ বিনা হিসাবে বেহেশতে যাইবে । এক তৃতীয়াংশের নামমাত্র হিসাব-নিকাশ হইবে । অবশিষ্ট তৃতীয়াংশ বিপুল পাপের বোঝা নিয়া হাজির হইবে । আছেন। ফেরেশতা বলিবেন, ইহারা বিপুল পাপের বোঝা মাথায় নিয়া আসিয়াছে। তবে তাহারা আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করে নাই । তখন আল্লাহ্ বলিবেন, তাহাদিগকে আমার রহমতের ছায়ায় দাখিল কর । এই বর্ণনা শেষে আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) আলোচ্য আয়াত তিলাওয়াত করেন। | দ্বিতীয় আছার ৪ আবূ দাউদ তায়ালেসী (র) .... উকবা ইব্ন সাহবান আল হাম্নায়ী (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন £ঃ আমি হযরত আয়িশা (রা)-কে আলোচ্য আয়াত সম্পর্কে প্রশ্ন করিলে তিনি বলেন- হে বৎস! উহারা সবাই জারাতী। তাহাদের মধ্যে কল্যাণের পথে অগ্রগামী দল হইলেন সাহাবাগণ, যাহারা রাসূল (সা)-এর যুগ পার হইয়াছেন এবং যাহাদের সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা) জান্নাতের সুসংবাদ দিয়াছেন। মধ্যম দল হইলেন তাবেঈনগণ, যাহারা সাহাবাদের সাহচর্য ও আদর্শ গ্রহণ করিয়াছেন। তৃতীয় যে দলটিকে আত্মপীড়ক পাপাচারী বলা হইয়াছে, তাহীরা হইল আমার আর তোমার মত লোকেরা । বর্ণনাকারী বলেন-আয়িশা (রা)-এর নিজকে জড়াইয়া কথা বলার ভিতর বিনয় ও সদাচার প্রকাশ পাইয়াছে। অন্যথায় তিনি তো কল্যাণের পথে অগ্রগামীদের শীর্ষে রহিয়াছেন। কেননা, নারী জগতে তাহার মর্যাদা তো হইল সমগ্র খাদ্যের উপরে ‘ছারীদ’ এর মর্যাদার মতই । আব্দুল্লাহ ইব্ন মুবারক (র) বলেন $£ আমীরুল মু'মিনীন হযরত উছমান (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কল্যাণের পথে অগ্রগামী দল হইল মুজাহিদগণ ৷ মধ্যম দল হইল আমাদের সভ্য ও শিক্ষিত নগরবাসীগণ ৷ আত্মপীড়ক দল হইল গ্রাম্য নিরক্ষর বদ্দু বা বেদুঈন সমাজ । ইব্ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করেন। আওফ আল আরাবী (র) .... কা'ব আল-আহবার হইতে বর্ণনা করেন। তিনি বলেন,
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।