তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০৪ তাফসীরে ইব্‌ন কাছীর তাফসীর ঃ$ আল্লাহ্‌ তা'আলা বলেন £ঃ অতঃপর আমি পূর্ববর্তী গ্রন্থের সমর্থনকারী এই শ্ৰেষ্ঠ কিতাবের ধারক ও বাহকগণকে আমার বান্দাদের ভিতর হইতে তাহাদিগকে পছন্দ করিয়াছি। তারপর তাহাদিগকে তিনটি শ্রেণীতে বিভক্ত করিয়াছি। <১] 46 4১০% অৰ্থাৎ তাহাদের একদল কোন কোন ফরয কাজে ক্রটি করিল এবং কোন কোন হারাম কাজে জড়াইয়া পড়িল। ০% 4 অর্থাৎ অপর দল ফরযগুলি আদায় করিল ও হারমসমূহ বর্জন করিল । কিন্তু তাহারা বেশ কিছু মুস্তাহাব ছাড়িয়া দিল ও বেশ কিছু মাকরূহ কাজ সম্পন্ন করিল। ll 55U 45৮5১০4 অৰ্থাৎ তৃতীয় দলটি ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব আদায় করিল এবং হারাম ও মাকরূহ কার্যাবলী বর্জন করিল । এমন কি অনেক মোবাহ কাজও বর্জন করিল। আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ Lisle a Uiilal sd olicit Ei ot অর্থাৎ উন্মতে মোহাম্মদীকে তিনি তাহার শ্রেষ্ঠতম গ্রন্থের জন্য মনোনীত করিয়াছেন। এবং তাহাদিগকে পূর্ববতী সকল কিতাবের উত্তরাধিকারী বানাইয়াছেন। তাই তাহাদের মধ্যকার অত্যাচারীগণকে তিনি ক্ষমা করিবেন । তেমনি মধ্যপন্থীাগণকে তিনি হিসাব-নিকাশ সহজ করিবেন। আর অগ্রগামী দলকে তিনি বিনা হিসাবে জান্নাতে দাখিল করিবেন। আবুল কাসিম তিবরানী বলেন ৪ ইয়াহইয়া ইব্‌ন উসমান ও আব্দুর রহমান ইব্ন মুআবিয়া (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বলেন £ঃ আমার শাফাআত আমার উম্মতের কবীরা গুনাহে লিপ্তদের জন্য । ইব্‌ন আব্বাস (রা) বলেন $ কল্যাণের পথে অগ্রগামীরা বিনা হিসাবে বেহেশতে যাইবে । আর মধ্যপন্থা অবলম্বনকারী আল্লাহ্র রহমতে বেহেশতে যাইবে । তাহা ছাড়া অত্যাচারী দল ও আ’রাফবাসী হযরত মুহাম্মদ (সা) এর শাফাআতে বেহেশতে যাইবে । পূর্ববতীদের একাধিক ব্যক্তি বলিয়াছেন ৪ অত্যাচারী ও পাপাচারী মুসলমানরাও আল্লাহ্র মনোনীত দলের অন্তর্ভুক্ত, যদিও তাহাদের মধ্যে ক্রটি বিচ্যুতি বিদ্যমান । অন্যান্যরা বলেন £ পাপাচারী মুসলমান উম্মতে মুহাম্মদী (সা) এর দলভুক্ত নহে। অনুরূপ তাহারা আল্লাহ্‌র মনোনীত দলের অন্তর্ভুক্ত নহে । সুতরাং তাহারা আল্লাহ্র কিতাবসমূহেরও উত্তরাধিকারী নহে।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।