তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

SJUo]U সূরা ফাতির ৩০১ লাল, হলুদ ও সাদা রঙ লাগান যাহা হাস করা যায় না । হাদীসটি মুরসাল ও মওকুফ উভয় রূপেই বর্ণিত । (আল্লাহ্‌ সর্বজ্ঞ ৷) এই কারণেই আল্লাহ্‌ পাক অতঃপর বলেন ৪ Lai asle ba As Lt অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহকে ভয় করার সঠিক হক আদায় করে উলামারা যাহার! আল্লাহ্র পরিচিতি লাভ করিয়াছে। কারণ, আলিম ও আবিদগণ আল্লাহ্‌র উত্তম নাম সমূহ ও গুণাবলী এবং অসীম কুদরত সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ও উহার সহিত পূর্ণরূপে পরিচিত । তাই তাহাদের খোদাভীতিও তদনুরূপ পূর্ণতাপ্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ উহা সর্বোচ্চ ও সর্বাধিক হইয়া দেখা দেয়। আলী ইব্‌ন আবূ তালহা ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ Ei slic bs Ll 55 U5 অৰ্থাৎ যাহারা জানে যে, | আল্লাহ্‌ তাআলা সকল কিছুর উপর শঁক্তিমান। ইব্‌ন লহীআ ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন ৪ বান্দাগণের ভিতর আল্লাহ্র আলিম সেই ব্যক্তি, যে শির্ক করে না, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাহার উপদেশ পালন করে, তাহার সহিত সাক্ষাত হওয়া ও আমলের হিসাব-নিকাশ লওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে । সায়ীদ ইব্‌ন জুবায়ের (র) বলেন £ঃ খোদাভীতি তোমার ও আল্লাহর নাফরমানীর মধ্যকার দেওয়াল বা অন্তরায়কে বলা হয় । হাসান বসরী (র) বলেন £ঃ আলিম তাহাকে বলা হয়, যে লোক রাহমানুর রাহীমকে না দেখয়া ভয় করে এবং আল্লাহ্‌ যাহা পছন্দ করে তাহাই সে পছন্দ করে ও আল্লাহ্‌ যাহা অপছন্দ করে তাহা সে বর্জন করে। অতঃপর তিনি আলোচ্য আয়াত তিলাওয়াত করেন । ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ অধিক হাদীস জানার নাম ইলম নহে। ইলম বলে অত্যধিক খোদাভীতিকে । আহমদ ইব্‌ন সালিহ (র) ইব্‌ন ওহব (র) সূত্রে মালিক (র) হইতে বর্ণনা করেন $ বহু হাদীস বর্ণানকারীকে আলিম বলা হয় না, ইলম হইল নূর যাহা আল্লাহ্‌ মানুষের অন্তরে সৃষ্টি করেন। আহমদ ইব্‌ন সালিহ আল মিসরী বলেন, বহু হাদীস বর্ণনা করিলেই খোদাভীতি সৃষ্টি হয় না। আল্লাহ্‌ যে ইলম ফরয করিয়াছেন উহা হইল আল্লাহ্‌ আল্লাহ্‌র কিতাব, সম্পর্কে জ্ঞাত হওয়া, অবশ্য এইগুলি রিওয়ায়েতের মাধ্যমেই অর্জিত হয়। আর তিনি যে নূর বানাইয়াছেন ইহার তাৎপর্য এই যে, ইলম এমন একটি আলো, যা দ্বারা সেই গুলি জানা ও বুঝা যায়। আবূ হাইয়ান-এর সূত্রে জনৈক ব্যক্তি হইতে বর্ণিত । তিনি বলেন ৪ঃ আলিম তিন প্রকারের (১) আল্লাহ্র বিধি নিষেধসহ আল্লাহ্‌কে জানার আলিম (২) আল্লাহ্র বিধি-বিধান ছাড়া আল্লাহ্‌কে জানার আলিম (৩) আল্লাহ্‌কে জানা ছাড়া আল্লাহ্র বিধি-বিধান জানার আলিম । প্রথম শ্রেণীর আলিমই আল্লাহ্‌কে ভয় করে এবং

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।