Contents ২৮৬ | তাফসীরে ইব্ন কাছীর আমি যখন তোমাদেরকে কোন হাদীস বলিব তখন তাহার সমর্থনে কুরআন হইতে দলীল পেশ করিব। বর্ণিত আছে, যখন কোন মুসলিম বান্দা “সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি ওয়াল হামদুলিল্পাহে ওয়া লা ইলাহা ইল্লান্নাহু ওয়াল্লাহু আকবর তাবারাকাল্লাহ” বলে তখন উহা ফেরেশতা লুফিয়া নিয়া নিজের পাখার নীচে রাখে এবং উহাসহ আকাশে চলিয়া যায়। উহা নিয়া যখন সে অগ্রসর হয় তখন সমবেত ফেরেশতগণ পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করিতে থাকে। এমনকি উহা লইয়া আল্লাহ্ তা'আলার সমীপে হাজির হয়। এই হাদীছ বর্ণনার পর আবব্দুল্লাহ ইব্ন মাসউদ তিলাওয়াত করেন ৪ idl IK as ol পবিত্র কালেমাগুলি তাহার নিকট উত্থিত হয় এবং নেককারের আমলও তাহার সমীপে পৌছিয়া থাকে। ইব্ন জারীর আরও বলেন £৪ ইয়াকৃব ইব্ন ইবরাহীম (র) .... কা'ব আহ্বার হইতে বর্ণিত । তিনি বলেন, ‘সুবহানাল্লাহে ওয়াল হামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবর’ বাক্যগুলি আরশের চতুল্পার্শ্বে গুঞ্জন করিয়া মধুমক্ষিকার ন্যায় যে পাঠ করে তাহার উল্লেখ করিতে থাকে আর নেক কাজগুলি উহার ভাণ্ডারে সন্নিবেশ হয়। কা’'ব আল আহ্বার হইতে ইহা বিশুদ্ধ সনদে বর্ণিত হইয়াছে। মারফু’ সূত্রেও হাদীস বৰ্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র) বলেন, ইব্ন নুমাইর (র) .... নূ'মান ইব্ন বশীর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, যাহারা আল্লাহ্ তা'আলার যথাযোগ্য যিক্রে মশগুল হইয়া তাহার তাছবীহ, তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ করে, উহা ঠিক মধু মক্ষিকার ন্যায় আরশ মুআল্লার চারিপার্শ্বে প্রদক্ষিণ করিয়া পাঠকারীর উল্লেখ করিতে থাকে। তোমাদের কেহ কি ইহা পছন্দ করে না যে, আল্লাহ্র কাছে সর্বদা তাহার উল্লেখ হইতে থাকুক ? ত্যুরণ বরন মাজত ভু যয হয বর হযে বর্ণনা করেন। আল্লাহ্ বলেন $ {45,21০,410 আর নেক কাজ তাহার নিকট নীত হয়। আলী ইবন আবূ তালহা (র) ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করে বলেন ৪ £1]! £40 অৰ্থ আল্লাহ্র যিক্র যাহা আল্লাহ্র সমীপে নীত হয় এবং 111 11/5 অর্থ ফরজ সমূহ আদায় করা । যে ব্যক্তি ফরজ কাজ আদায় করিতে গিয়া আল্লাহর যিকরে মশগুল হয় উহাই আল্লাহ্র সমীপে পেশ করা হয়। পক্ষান্তরে যে ব্যক্তি ফরজ কাজ বাদ দিয়া আল্লাহ্র যিকর করে তাহার যিক্র প্রত্যাখ্যান কর৷ হয়। কারণ, কালাম হইতে আমল উত্তম ।
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।