. Contents সূরা সাবা ২৭৩ দেখিয়াছি উহাতে আমি অবশ্যই সন্ত্রস্ত হইয়া পড়িতাম। পথ চলিতে চলিতে আমি একটি প্রশস্ত রাস্তায় আসিয়া দেখিলাম একটি নারী কুকুর মুখ হা করিয়া আছে। উহা দেখিয়া আমি বিচলিত হইয়া এক লাফ দিলাম । কিন্তু নারী কুকুরটি পশ্চাতেই রহিল এবং উহার বাচ্চাগুলি তখন উহার পেটের মধ্যে ঘেউ ঘেউ করিতে লাগিল । তখন সে . যুবক বলিল, তুমি ইহাকে পাইবে না । ইহা শেষ যুগে সংঘটিতব্য একটি বিষয়ের মিছাল তোমার সম্মুখে পেশ করা হইয়াছে। যুবক বৃদ্ধের মজলিসে বসিবে এবং তাহাদের সহিত একান্ত গোপন কথা বলিবে। অতঃপর ইসায়ীলী যুবক বলিল, আমি আবার পথ চলিতে লাগিলাম এবং চলিতে চলিতে একশত বকরীর দেখা পাইলাম । উহাদের স্তন দুধে পরিপূর্ণ ছিল। একটি বকরীর বাচ্চা দুধ পান করিতেছিল। পান করিতে করিতে যখন দুধ শেষ হইয়া যাইত এবং সে বুঝিত স্তনে দুধ.আর নাই তখন বাচ্চাটি মুখ খুলিয়া দিত । যাহার অর্থ তাহার আরো দুধের প্রয়োজন । তখন প্রাসাদের যুবক বলিল, তুমি ইহাকেও পাইবে না, ইহাও শেষ যুগের সংঘটিতব্য একটি বিষয়ের মিছাল পেশ .করা হইয়াছে। শেষ যুগে এক জালিম বাদশাহ হইবে, যে মানুষের সকল স্বর্ণরৌপ্য একত্রিত করিবে। এমন কি সে যখন বুঝিবে যে মানুষের কাছে আর অবশিষ্ট নাই, তখনও সে তাহাদের থেকে অধিক সংগ্রহের জন্য মুখ খুলিয়া থাকিবে তাহার আরো প্রয়োজন । ইস্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে লাগিলাম। চলিতে চলিতে একটি গাছের নিকট উপস্থিত হইলাম ৷ উহার একটি ডাল আমার বড় ভাল লাগিল । আমি ডালটি ভাংগিবার ইচ্ছা করিলে অন্য একটি গাছ আমাকে ডাকিয়া বলিল, হে আল্লাহ্র বান্দা! আমার ডাল তুমি ভাঙ্গিয়া লও ৷ এমন কি অন্যান্য সকল গাছ আমাকে অনুরূপ আহ্বান করিল । প্রাসাদের যুবক তখনও বলিল, তুমি ইহাও পাইবে না । ইহাও শেষ যুগে ঘটিবে । যখন পুরুষের সংখ্যা কম হইবে স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাইবে এমন কি কোন একজন মহিলাকে বিবাহের পয়গাম দিলে দশ হইতে বিশ জন মহিলা তাহাদিগকে বিবাহের পয়গাম দিতে অনুরোধ করিবে। ইসাায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে লাগিলাম । চলিতে চলিতে এমন এক ব্যক্তির সাক্ষাত ঘটিল যে কূপ হইতে পানি তুলিয়া প্রত্যেক মানুষকে দিতেছে। থাকে না । যুবক বলিল, এই যুগও তুমি পাইবে না। ইহা শেষ যুগে সংঘটিত হইবে । যখন আলিম ও ওয়াজ নসীহতকারী মানুষকে নসীহত করিবেন কিন্তু তাহারা নিজেরাই ইহাও দেখিলাম, কিছু লোক উহার পা ধরিয়া আছে। এক ব্যক্তি উহার শিং ধরিয়া আছে, এক ব্যক্তি উহার লেজ ধরিয়া আছে, এক ব্যক্তি উহার উপর আরোহণ করিয়াছে ' আর'এক ব্যক্তি উহার দুধ দোহন করিতেছে । প্রাসাদের দারোয়ান যুবক তাহাকে বলিল, বকরীটি হইল পৃথিবীর মিছাল। যাহারা উহার পাও ধরিয়া আছে তাহারা হইল সে ইব্ন কাহীর-_-৩৫ (৯ম)
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।