Contents ২৫৬ তাফসীরে ইব্ন কাছীর নবী ও রাসূল প্রেরণ করিয়াছি (৯১4,১5 J 3। উহার অবাধ্য লোকেরা অর্থাৎ যাহারা ধনসম্পদ ও প্রাচুর্যের অধিকারী ছিল তাহারা বলিয়াছে। কাতাদাহ (র) বলেন ১১৪১ অর্থ, মন্দ ও খারাপ কাজে নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ । ১৭4 ০ Ll Las Ul যেই বস্ুসহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা উহা মানি না। উহার আমরা অনুসরণ করি না। ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা আবূ রযীন হইতে বর্ণিত । তিনি বলেন, দুইজন শরীক ব্যক্তির একজন নদীর তীরে গিয়া অবস্থান করিল এবং অপরজন পূর্বের স্থানেই রহিয়া গেল । রাসূলুল্লাহ্ (সা) প্রেরিত হইবার পর একবার সে তাহার সংগীর নিকট পত্র প্রেরণ করিয়া জানিতে চাহিল, রাসূলুল্লাহ্ (সা)-এর বর্তমান অবস্থা কি? সে তাহাকে জানাইল, সমাজের নীচু লোকেরাই .তাহার অনুসরণ করিয়াছে। কুরাইশদের কেহই তাহার অনুসরণ করে নাই । রাবী বলেন, অত:পর এই লোকটি তাহার ব্যবসা ছাড়িয়া তাহার সঙ্গীর নিকট গমন করিল এবং তাহার নিকট পৌছবার পথ জানিয়া সোজা রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হইল । লোকটি পূর্ববর্তী আসমানী গ্রন্থ কিছু পাঠ করিতে পারিত। সে রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করিল, আপনি কিসের প্রতি আহ্বান করেন? তিনি বলিলেন ॥১<,15১< 154! আমি অমুক অমুক বিষয়ের প্রতি আহ্বান করি। তখন সে বলিল, আমি সাক্ষ্য দেই, আপনি আল্লাহ্র রাসূল । রাসূলুল্লাহ্ জিজ্ঞাসা করিলেন, ইহা তুমি কিভাবে জানিতে পারিলে? সে বলিল, পূর্বে সকল নবীগণের কেবল নীচু লোকেরাই অনুসরণ করিয়াছিল রাবী বলেন, ইহার পর এই আয়াত নাযিল হইল । SAS ll Cy Bl sii JG YN 55 OETA 3 BL Uy রাবী বলেন, এই আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ্ (সা) সেই লোকটিকে জানাইয়া দিলেন, তুমি যাহা বলিয়াছ, আল্লাহ্ তাআলা উহার সমর্থনে আয়াত নাযিল করিয়াছেন। সম্রাট হিরাক্লিয়াস হযরত আবূ সুফিয়ান (রা)-কে যে সকল প্রশ্ন করিয়াছিলেন উহার একটি ইহাও ছিল, দুর্বল নীচু লোকেরা তাহার (রাসূলুল্লাহ্ (সা)-এর) অনুসরণ করিতেছ, নাকি, সন্তরান্ত লোকেরা? তখন হযরত আবু সুফিয়ান বলিয়াছিলেন, দুর্বল নীচু লোকেরা ৷ তাহার এই জবাবে হিরাক্লিয়াস বলিয়াছিলেন, রাসূলগণের অনুসারীগণ সাধারণত এই দুর্বল লোকজনই হইয়া থাকেন। si LS Lei TAME AE তাহারা বলিল, আমরাইতো অধিক ধনসম্পদ ও অধিক সন্তান-সন্ততির অধিকারী । বস্তুত কাফিররা এই কথা বলিয়া গর্ব প্রকাশ করিয়াছিল । তাহাদের ধারণা ছিল, আল্লাহ্ তাআলা তাহাদিগকে ভালবাসেন বলিয়াই তো তাহাদিগকে অধিক ধনসম্পদ ও সন্তান
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।