Contents ২৬ তাফসীরে ইব্ন কাছীর বাহির হইলেন সেদিন হযরত হামযা (রা)-এর কন্যাও তাহার পশ্চাতে চাচা! চাচা! বলিয়া ডাকিতে লাগিল । হযরত আলী (রা) তাহাকে তুলিয়া লইলেন এবং হযরত ফাতিমা (রা)-কে বলিলেন, তোমার চাচাত বোন, তুমি ইহার তত্বাবধান করিবে। হযরত ফাতিমা (রা) তাহাকে তুলিয়া লইলেন; কিন্তু হযরত আলী যায়েদ ও জা'ফর (রা) তিনজনে এই বিতর্কে জড়াইয়া পড়িলেন যে, ইহার লালন-পালনের দায়িতৃ্ বহন করিবে কে ? অতঃপর প্রত্যেকেই স্বপক্ষের দলীল পেশ করিলেন । হযরত আলী বলিলেন, আমিই ইহার অধিক হকদার ৷ কারণ, মেয়েটি আমার চাচার কন্যা । হযরত যায়েদ বলিলেন, আমি ইহার অধিক হকদার; কারণ, সে আমার ভাইয়ের কন্যা । হযরত জাফর বলিলেন, আমিই ইহার অধিক হকদার । কারণ, একদিকে সে আমার চাচাত বোন, অপরদিকে তাহার খালা বিন্তে উমাইস আমার স্ত্রী। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) তাহার খালার পক্ষেই ফয়সালা দিলেন । তিনিই তাহার লালন-পালনের দায়িত্ বহন করিবেন । তিনি আরো বলিলেন, ॥৯। 4,5০ 4.511 খালা তো মায়ের মতই । হযরত আলী (রা)-কে বলিলেন, J ৬; "৩:1 তুমি আমার ও আমি তোমার । হযরত জা'ফর (রা)-কে বলিলেন '"%, 515 ১ তোমার আকৃতি ও চরিত্র আমার আকৃতি ও চরিত্রের সদৃশ এবং হযরত যায়েদ ইবৃন হারিসাহ (রা)-কে বলিলেন, (০,9 ১১২1 ৩০% “তুমি তো আমাদের ভাই ও বন্ধু ।” এর দ্বারা শরীয়তের বহু আহকাম উদ্ভাসিত হইয়াছে। ইহা দ্বারা সর্বাপেক্ষা উত্তম বিষয় যাহা জানা গেল তাহা হইল, রাসূলুল্লাহ্ (সা) সত্য বিষয়টি স্পষ্টই জানাইয়া দিলেন; অথচ কাহাকেও অসন্তুষ্ট করিলেন না । হযরত যায়েদ (রা)-কে বলিলেন (9,5) £১২1 5: তুমি আমাদের ভাই ও বন্ধু । যেমন পবিত্র কুরআনে ইরশাদ হইয়াছে ১ <3 | A ELS পিতৃ পরিচয় পাওয়া না গেলে তাহারা তোমাদের ধর্মীয় ভাই ও তোমাদের বন্ধু । ইব্ন জারীর (র) বলেন, ইয়া‘কুব ইব্ন ইবরাহীম .... আব্দুর রহমান হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত আবূ বকর (রা) বলেন, lll ie bli ais UY Aye এই আয়াত অনুসারে আমি তোমাদের ভাই । আব্দুর রহমান বলেন, আল্লাহ্র কসম; যদি তিনি ইহাও জানিতে পারিতেন যে, তাহার আব্বা কোন অতি তুচ্ছ ব্যক্তি, তবুও তিনি তাহার প্রতি সম্বন্ধিত হইতেন। হাদীস শরীফে বর্ণিত 8 461 3 Lk Ll esl Lo oe অর্থাৎ যে ব্যক্তি তাহার পিতাকে বাদ দিয়া অন্যের প্রতি সম্বন্ধিত হইবে, অথচ সে ইহা নিশ্চিত জানে যে, সে তাহার পিতা নহে, তবে সে কুফর করিল । রাসূলুল্লাহ্ (সা)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।