Contents ২৪৪ তাফসীরে ইব্ন কাছীর হইবে । মা'মার বলেন, আমি যুহরীকে জিজ্ঞাসা করিলাম, জাহেলী যুগেও কি নক্ষত্র এইরূপ নিক্ষিপ্ত হইত? তিনি বলিলেন, হ্যা, কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবের পর ইহার সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। রাবী বলেন, নক্ষত্র নিক্ষেপণের ঘটনা না তো কোন বড় লোকের মৃত্যুর কারণে সংঘটিত আর না কোন বড়লোকের জন্মের কারণে । কিন্তু আমাদের প্রতিপালক যখন কোন বিষয়ের ফয়সালা গ্রহণ করেন তখন আরশ বহনকারী ফেরেশতাগণ তাসবীহ পাঠ করিতে থাকেন। ইহার পর আরশ এর নিকটবতী ' ৷ আসমানের ফেরেশতাগণও তাসবীহ পাঠ করেন। এমনিভাবে পর্যায়ক্রমে সকল আসমানের ফেরেশতাগণ তাসবীহ পাঠ করেন। এমনকি প্রৃথিবীর নিকটবতী আসমানের ফেরেশতাগণও তাসবীহ পাঠ করেন। অতঃপর আরকা এর নিকটবর্তী আসমানের বলিয়াছেন, তাঁহারা প্রশ্বকারী ফেরেশতাগণকে তাহা অবগত করেন, অতঃপর প্রত্যেক উ্ধ্ব আসমানের ফেরেশতাগণ অধঃ আসমানের ফেরেশতাগণকে. ইহার সংবাদ পৌছাইয়া দেন; এমন কি পৃথিবীর নিকটবতী আসমানের ফেরেশতাগণকেও উহা জানাইয়া দেওয়া হয়। এই আসমান হইতেই জিনরা চুরি করিয়া কিছু সংবাদ জানিতে পারে এবং এই সময়ই তাহাদের প্রতি নক্ষত্র নিক্ষিপ্ত হয়। যেমন তাহারা শুনিয়াছিল ঠিক তেমনিভাবে পৌছাইয়া দিলে তো উহা সত্য হয়; কিন্তু তাহারা উহাতে পরিবর্তন ও পরিবর্ধন করিয়া থাকে । ইমাম আহমদ (র) এইরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) তাহার ‘সহীহ’ গ্রন্থে ... হযরত ইব্ন আব্বাস (রা) এর মাধ্যমে জনৈক আনসারী হইতে ইহা বৰ্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী (র) ... ইমাম যুহরী সূত্রে অত্র হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী হুসাইন ইব্ন হুরাইস .... হযরত ইব্ন অব্বাস এর ' মাধ্যমে জনৈক আনসারী হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ৩. ইব্ন আবূ হাতিম (র) বলেন, মুহাম্মদ ইবন আওফ ও আহমদ ইবন মানসূর (র) ..... হযরত নাওয়াস ইব্ন সামআন (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ তা‘আলা যখন কোন বিষয়ের ওহী প্রেরণ করেন তখন সকল আসমান আল্লাহ্র ভয়ে ভীত হইয়া পড়ে; আসমানের ফেরেশতাগণও ভীত-সন্ত্রস্ত হইয়া সিজদায় অবনত হন। সর্বপ্রথম হযরত জিবরীল (আ) মাথা উত্তোলন করেন। আল্লাহ্ তা'আলা তাহার ওহীর বিষয়ে তাহার সহিত কথা বলেন । হযরত জিবরীল ওহী লইয়া ফেরেশতাগণের নিকট দিয়া অতিক্ৰম করেন। প্রত্যেক আসমানের ফেরেশতাগণ তাহাকে জিজ্ঞাসা করেন, অত:পর অন্যান্য সকল ফেরেশতা এই প্রশ্নের তদ্রপ জবাব দান করেন, যেমন হযরত জিবর।ল (আ) জবাব দিয়াছেন। অবশেষে তিনি ওহী লইয়া সেখানে উপস্থিত হন যেখানে তাহাকে নির্দেশ দেওয়া হইয়াছে।
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।