Contents সূরা সাবা ২৪৩ স্বীকারোক্তি ফলপ্রসূ হইবে না ৷ উল্লেখিত তাফসীরসমূহের মধ্য হইতে ইব্ন জারীর (র) প্রথম তাফসীর গ্রহণ করিয়াছেন। অর্থাৎ ফেরেশতাগণ একে অন্যকে জিজ্ঞাসা করিবে তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? তখন তাহারা বলিবে, তিনি যাহা বলিয়াছেন, সত্য বলিয়াছেন। এবং এই তাফসীরই নিশ্চিতভাবে সঠিক । একাধিক বিশুদ্ধ হাদীস ইহার সত্যতা প্রমাণ করে। ইমাম বুখারী (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, হুমাইদ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, আল্লাহ্ তা'আলা আসমানে যখন কোন ফয়সালা করেন, তখন ফেরেশতাগণ বিনম্র হইয়া তাহাদের বাহু ঝুকাইয়া দেন, আল্লাহ্র কালামের ঠিক তদ্রুপ শব্দ হয় যেমন কোন পাথরের উপরে শিকলের শব্দ হয়। তাহাদের অন্তর হইতে যখন ভয় দুরীভূত হয়, তখন তাহারা একে অন্যকে জিজ্ঞাসা করেন, তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? তাহাদের মধ্যে যাহারা জানিতে পারিয়াছিলেন, তাহারা বলেন, তিনি খাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন । তাহাদের এই আলোচনার সময় জিনদের মধ্যে যাহারা তাহাদের কথা চুরি করিয়া শুনিবার জন্য ওৎ পাতিয়া ছিল এবং উপর নীচে ধাপে ধাপে অবস্থান গ্রহণ করিয়াছিল, তাহারা ফেরেশতাদের আলোচনা হইতে কিছু শুনিয়া নীচে অবস্থান গ্রহণকারীকে জানাইয়া দেয়, সে তাহার নীচে অবস্থানগ্রহণকারীকে জানায় । এমনিভাবে সর্বনিম্ন জিন কোন জাদুকর কিংবা জ্যোতিষীকে জানায় কখনও এমন হয় যে, ফেরেশতা হইতে কথা নীচের জিনকে জানাইবার পূর্বেই কোন আগুনের ফুলকি তাহাকে আঘাত হানে। আবার কখনও পূর্বেই জানাইতে সক্ষম, হয় এবং উহার সহিত সত্য-মিথ্যা মিশ্রিত করিয়া মানুষকে জানায়। উহার একটি যাহা আকাশ হইতে শুনিয়াছে, সত্য প্রমাণিত হইলে বলা হয়, অমুক দিন অমুক কথা কি অমুক বলিয়াছিল না? এইভাবে মানুষ তাহার ভক্ত হইয়া যায়। হাদীসখানা কেবল ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ (র) সুফিয়ান ইব্ন উয়ায়নাহ এর সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ০! এ, ২. ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জা’ফর ও আব্দুর রাজ্জাক হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ কতিপয় সাহাবায়ে কিরামের সহিত বসিয়াছিলেন। এমন সময় একটি নক্ষত্র নিক্ষিপ্ত হইলে চতুদিক আলোকিত হইল, NEA EO TN আহেলী সু অনল হইলে REI CE, এমন হইলে আমরা বলিতাম, হয় কোন বড় লোকের জন্ম হইবে, কিংবা কোন বড় লোকের মৃত্যু
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।