তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৬ তাফসীরে ইবন কাছীর সে তাহার পুত্র পৌত্র সকলকে লইয়া স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল । আসাদ গোত্ৰীয় লোকরা বলিল, আমরা আমর ইব্‌ন আমির হইতে পৃথক থাকিব না; আমরাও তাহার সহিত যাইব । অতএব তাহারাও তাহাদের ধনসম্পদ বিক্রয় করিল এবং তাহার সহিত দেশ ত্যাগ করিল । চলিতে চলিতে পথে তাহাদের ‘উক্ধব’ গোত্রের সহিত মুকাবিলা হইল; উভয় দলের কাহারো জয় পরাজয় হইল না। আব্বাস ইবন মিরদাস তাহাদের এই মুকাবিলা সম্পর্কেই এ কবিতা আবৃত্তি করিয়াছেন ৪ DL LOLS blk sw Als lin tt তাহারা উহাদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত হইতে বাধ্য করে। এর বংশধর শামদেশে অবস্থান গ্রহণ করে। আওস ও খাযরাজ ‘ইয়াসরাব’-এ খুযাআহ ‘মুররায়’ আর ছারাত ‘ছারাত’'-এ আষ্দ্‌ এবং উমান, উমান-এ অবতরণ করিয়া বসবাস ' করিতে থাকে। ইহার পর আল্লাহ্‌ তা'আলা মাআরিব উহাদিগকে দেন। আল্লাহ্‌ তা'আলা এই বিষয়েই উল্লেখিত আয়াত নাযিল করেন। সুদ্দী (র) মুহাম্মাদ ইব্‌ন ইসহাক '(র)-এর ন্যায় আমর ইব্‌ন আমির এর ঘটনা বর্ণনা করিয়াছেন। তবে তিনি আমর ইবৃন আমির এর পুত্রের স্থানে তাহার ভ্রাতুষ্পুত্রের কথা উল্লেখ করিয়াছেন। অত:পর সে তাহার মাল বিক্রয় করিল এবং তাহার পরিবারের (র)... ইব্‌ন ইসহাক (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আমর ইব্‌ন আমির ছিল একজন জ্যোতিষী । একবার সে জানিতে পারিল যে, তাহার কওমকে ছিন্নভিন্ন করিয়া দেওয়া হইবে এবং তাহাদের সফরের দূরত্ব বৃদ্ধি করিয়া দেওয়া হইবে । অত:পর সে তাহার কওমকে ইহার সংবাদ দিলে বিভিন্ন গোত্র বিভিন্ন স্থানে ছড়াইয়া গেল। ইব্‌ন ইসহাক (র) বলেন, কোন কোন আলিমকে আমি বলিতে শুনিয়াছি, আমর ইব্‌ন আমির এর স্ত্রী ‘তারীফা’ ছিল জ্যোতিধী । উল্লেখিত বক্তব্য ছিল তাহারই । সাঈদ (র) কাতাদাহ (র)-এর মাধ্যমে ইমাম শা'বী হইতে বর্ণনা করেন। গাছছান গিয়াছিল উমান-এ ৷ আল্লাহ্‌ তা'আলা উহাদিগকে ছিন্নভিন্ন করিয়া দিয়াছিলেন। আনসার গমন করিয়াছিলেন ইয়াছরিব-এ আর খুযাআহ গিয়াছিল তিহামায়। এবং আযদ গিয়াছিল উমান-এ ৷ আল্লাহ্‌ তাহাদিগকেও ছিন্নভিন্ন করিয়া দিয়াছিলেন। রেওয়ায়েতটি বৰ্ণনা করিয়াছেন ইব্ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর ।

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।