Contents ২৩৪ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন আবূ হাতিম (র) বলেন, আবু সাঈদ ইবৃন ইয়াহয়া ইব্ন সায়ীদ কাত্তান (র) ইকরিমাহ (র) হইতে বর্ণিত । তিনি RTE ETNIES sd OK 55 এর তাফসীর প্রসংগে বলেন, ‘সাবা’ সম্প্রদায়ের মধ্যে কতিপয় কাহিন ও জ্যোতিষী ছিল, জিন জাতি আসমান হইতে লুকাইয়া কিছু সংবাদ শ্রবণ করিত এবং তাহাদের শ্রুত বিষয় সেই সকল জ্যোতিষীদের নিকট আসিয়া বলিত । তাহাদের মধ্যে একজন সম্পদশালী ভদ্র জ্যোতিষী ছিল। সে জানিতে পরিয়াছিল, যেন তাহাদের পতনের সময় আসন্ন এবং তাহাদের ওপর শাস্তি অবধারিত । এ সংবাদে সে অস্থির হইয়া পড়িল । কারণ সে ছিল একজন বড় জমিদার এবং বহু বাগ-বাগিচার মালিক । এবং সে তাহার এক পুত্রকে বলিল, আগামীকল্য যখন আমার নিকট লোকজন সমবেত হইবে তখন আমি তোমাকে কোন হুকুম করিলে তুমি উহা অমান্য করিবে । তোমার অমান্য করিবার কারণে আমি তোমাকে ধমক দিলে তুমিও আমাকে ধমক দিবে। তোমাকে আমি চপেটাঘাত করিলে তুমিও আমাকে সজোরে চপেটাঘাত করিবে । তাহার একথা শুনিয়া তাহার পুত্র বলিল, আপনি এমন কাজ করিবেন না । ইহা বড়ই কঠিন কাজ । আমার পক্ষে ইহা সম্ভব নহে। তাহার পিতা তাহাকে বলিল, বেটা! তুমি এখনও বুঝিতে পার নাই, এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ের আমি সম্মুখীন । ইহা না করিয়া কোন উপায় নাই । পুত্ৰ বারবার অস্বীকার করিয়াও ব্যর্থ হইল এবং অবশেষে সে স্বীকার করিল । পরদিন সকালে যখন লোকজন সমবেত হইল, তখন জ্যোতিষী তাহার পুত্রকে বলিল, অমুক অমুক কাজ কর । সে অস্বীকার করিল এবং তাহার আব্বা তাহাকে ধমক দিল। প্রত্যুত্তরে পুত্রও তাহাকে ধমক দিল । এইভাবে তাহাদের মধ্যে পারস্পরিক তুমুল বাকবিতন্ডা চলিতে লাগিল । এক সময় জ্যোতিষী ক্রোধানবিত হইয়া পুত্রকে চপেটাঘাত করিল এবং পুত্রও লাফ দিয়া তাহাকে চপেটাঘাত করিল । তখন সে চিৎকার করিয়া বলিয়া উঠিল, আমার পুত্র আমাকে চপেটাঘাত করিয়াছে। তোমরা আমাকে একটি ছুরি আনিয়া দাও । তাহারা জিজ্ঞাসা করিল, ছুরি দিয়া তুমি কি করিবে? সে বলিল, আমি তাহাকে যবাই করিব । তাহারা বলিল, তুমি নিজ সন্তানকে যবাই করিবে? তুমিও তাহাকে চপেটাঘাত কর কিংবা অন্য কোন শাস্তি দাও । কিন্তু সে জিদ ধরিল ৷ সমবেত লোকজন নিরূপায় হইয়া পুত্রের মামুদিগকে সংবাদ দিল । তাহারা ছিল বহু জনবলের অধিকারী ৷ সংবাদ পাইয়া জ্যোতিষীর নিকট আসিল এবং তাহাকে অনেক বুঝাইতে চেষ্টা করিল, কিন্তু সে পুত্রকে হত্যা করিবে। তখন তাহারা বলিল, তাহাকে হত্যা করিবার পূর্বেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে । তখন সে বলিল, অবস্থা যদি এই হয় তবে আমি এমন শহরে আর অবস্থান করিব না যেখানে আমার ও আমার পুত্রের মাঝে অন্য কেহ হস্তক্ষেপ করে। তোমরা বরং আমার জমি ও ঘরবাড়ী ক্রয় করিয়া লও । তাহারা তাহাকে বুঝাইতে ব্যর্থ হইল । এবং সে তাহার জমি ও ঘর বাড়ি
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।