Contents সূরা সাবা ২২৯ বরং ইহার অর্থ হইল আরবের মূল দশটি গোত্রের পূর্ব পুরুষ ছিলেন ‘সাবা’ এর ংশধর ৷ এই সকল গোত্রের কোনটির মাঝে দুই পুরুষ আবার কোনটির মাঝে তিন পুরুষ কিংবা কম বেশী মাধ্যম রহিয়াছে। আর রাসূলুল্লাহ্ (সা) যে বলিয়াছেন ৪ ইহার অর্থ হইল আল্লাহ্ তাহাদের ওপর ঢল অবতীর্ণ করিবার পর তাহারা বিক্ষিপ্ত হইয়া পড়ে, তাহাদের কিছু সেইখানেই থাকিয়া যায় আর কিছু অন্যত্র চলিয়া যায় । প্রাচীর এর ঘটনা এইরূপ ঃ ‘সাবা’ সম্পৃদায় যেখানে বসবাস করিত উহার উভয় পার্শ্বে দুই পাহাড় ছিল, যেখান হইতে নদী ও ঝর্ণার মাধ্যমে তাহাদের শহরে পানি প্রবাহিত হইত । তাহাদের পূর্বপুরুষগণ দুই পাহাড়ের মাঝে একটি মজবুত প্রাচীর নিৰ্মাণ করিয়াছিল । ফলে পাহাড় হইতে প্রবাহিত পানি উচু হইয়া পাহাড়ে দুই কিনারায় ছড়াইয়া পড়িল । এই পানির দ্বারা এখন তাহারা নানা প্রকার ফসল উৎপর্্ করিতে লাগিল এবং রকমারী ফলমূলের বাগান সাজাইয়া তাহারা প্রাচুর্যের অধিকারী হইল। হযরত কাতাদাহ (র)-এর বর্ণনা অনুযায়ী তাহাদের বাগানে এত অধিক ফল ধরিত যে কোন মহিলা যদি মাথায় একটি বড় থলে লইয়া বাগানের মধ্য দিয়া অতিক্রম করিত, তবে গাছ হইতে পড়া ফলেই তাহার থলে ভরিয়া যাইত । গাছ হইতে পাড়িবার প্রয়োজন হইত না। এই বাধটি ছিল ‘মাআরিব’ নামক স্থানে সানআ হইতে তিন মারহালা দুরে ‘মাআরিব বাধ’ ইহা পরিচিত । বর্ণিত আছে যে, মনোরম পরিবেশ ও স্বাস্থ্যকর আবহাওয়া হওয়ার কারণে সেখানে কোন মশা মাছি ছিল না। তাহাদের প্রতি আল্লাহ্র এই মহান অনুগ্রহ এই জন্য ছিল যে, তাহারা তাহার একত্বাদের প্রতি বিশ্বাস করে এবং তাহারই ইবাদত করে। যেমন ইরশাদ হইয়াছে 8 lL SLL Li ‘সাবা’ সম্প্রদায়ের জন্য তাহাদের বাসভূমি ছিল একটি. নিদর্শন। অতঃপর ইহার ব্যাখ্যা প্রদান করিয়া আল্লাহ্ বলেন J) ১১০ ১৮০ ৬2 দুইটি উদ্যান-একটি ছিল ডান দিকে অন্যটি ছিল বাম দিকে। অর্থাৎ দুই পাহাড় ও শহরের দুই কিনারায় । LE DEEL U WCU ED sy oz bi তোমাদের প্রতিপালক প্রদত্ত রিযিক ভোগ কর এবং তাহার কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম এই স্থান এবং মহান ক্ষমাশীল প্রতিপালক । অর্থাৎ যদি তোমরা তাওহীদ এর আকীদার প্রতি চির বিশ্বাসী থাক তবে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করিয়া দিবেন। 5," অতঃপর তাহারা মুখ ফিরাইয়া লইল। তাওহীদের আকীদা, আল্লাহ্র ইবাদত ও তাহার কৃতজ্ঞতা প্রকাশ করা হইতে তাহারা মুখ ঘুরাইয়া লইল এবং সূর্য পূজা করিতে লাগিল । হুদহুদ পাখী হযরত সুলায়মান (আ)-কে বলিয়াছিল £
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।